রবিবার | ৮ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ঢাকার পান্থপথের ‘অপারেশন আগস্ট বাইট’ সমাপ্ত !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:২১:৩২ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ আগস্ট ২০১৭
  • ৭৮০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ঢাকার পান্থপথে জঙ্গি আস্তানা সন্দেহে ওলিও ইন্টারন্যাশনাল নামে একটি হোটেলে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও সোয়াট সদস্যদের চালানো ‘অপারেশন আগস্ট বাইট’ শেষ হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক জানিয়েছেন, নিহত ওই যুবক নব্য জেএমবির সদস্য। অভিযানে ওই জঙ্গি নিহত হয়েছে। তার নাম সাইফুল ইসলাম। বাড়ি খুলনার ডুমুরিয়ায়। জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর বাসভবন ৩২ নম্বরকেন্দ্রিক তাঁর একটি হামলার পরিকল্পনা ছিল।

তিনি আরও জানান, আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল ১৫ আগস্টকে কেন্দ্র করে হামলা হতে পারে। এ কারণে আমরা গোয়েন্দা নজরদারি বাড়াই। এরই অংশ হিসেবে গতকাল আমার ওলিও হোটেলে তল্লাশি চালাই। সব রুম তল্লাশির পর ৩০১ নম্বর রুম থেকে কোনো সাড়া দেয়নি। এরপর আমরা তাকে আটকে রাখার চেষ্টা করি, তাকে ঘিরে রাখি।

সকালের দিকে যখন আমরা নিশ্চিত হই সে জঙ্গি, তখন তাকে আমরা আত্মসমর্পণের কথা বলি। সে আত্মসমর্পণ না করে প্রথমে একটা বিস্ফোরণ ঘটায়, সেই বিস্ফোরণে হোটেলের দরজা ভেঙে যায়। দ্বিতীয় বিস্ফোরণের সময় যখন সে বের হয় তখন পুলিশ তাকে গুলি করে এবং সে মারা যায়।

এর আগে, মঙ্গলবার রাত ৩টা থেকে হোটেলটি ঘিরে রাখে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সকাল পৌনে ১০টার দিকে চারতলা ওই ভবনের দিক থেকে বিকট বিস্ফোরণের পরপরই শুরু হয় গুলি। বিস্ফোরণে হোটেলের চতুর্থ তলার রাস্তার দিকের অংশের দেয়াল ও গ্রিল ধসে নিচে পড়ে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

ঢাকার পান্থপথের ‘অপারেশন আগস্ট বাইট’ সমাপ্ত !

আপডেট সময় : ০৬:২১:৩২ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ আগস্ট ২০১৭