রবিবার | ৮ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ব্যাপক দুর্ঘটনার ঝুকিতে ঝিনাইদহ,যশোর ও কালীগঞ্জ-চুয়াডাঙ্গা সড়ক

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৩:৩৫:২৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ আগস্ট ২০১৭
  • ৭৬৫ বার পড়া হয়েছে

ঝিনাইদহ সংবাদদাতাঃ  ঝিনাইদহ যশোর ও কালীগঞ্জ কোটচাঁদপুর সড়ক গুলি অতি নি¤œ মানের ইট দিয়ে মেরামত করা হচ্ছে মহা সড়ক গুলো। বিভিন্ন সড়কে গিয়ে দেখা গেছে, নারী ও পুরুষ শ্রমিক দিয়ে সড়কের বড় বড় গর্ত ইট দিয়ে ভরাট করা হচ্ছে। নিম্নমানের ইট দেওয়ার কারণে রাস্তা আরো বেশি ভাঙছে। মাঝে মাঝে ইজিবাইক, সিএনজিচালিত অটোরিকশা এমনকি বাস ট্রাক উল্টে যাচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ। ঝিনাইদহের সড়ক দিয়ে ঢাকা, রাজশাহী, চট্রগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে যাত্রীবাহী বাসসহ নানান ধরনের যানবাহন চলাচল করে। বেহাল সড়কে বেশ ঝুঁকি নিয়েই চলাচল করছেন দূরপাল্লার যাত্রীরা।কয়েকদিনের টানা বৃষ্টিতে ঝিনাইদহের সব গুলো সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। নির্মাণ বা মেরামতের কাজ নিম্নমানের হওয়ায় সড়ক গুলো মোটেই টিকছে না। বাস মালিক জাহাঙ্গির হোসেন বলেন, সড়ত গুলি খারাপ থাকার কারনে চালকরা গাড়ি চালাতে চাচ্ছে না।

চালকরা বলছে রাস্তা খারাপ থাকার কারনে বাস চালানো কষ্ট হচ্ছে । অনেক স্থানে গাড়ির চাকা আটকিয়ে যাচ্ছে।ফলে দূর্ঘটনার আশংকা দেখা দিচ্ছে। মেরামতের পরও ঝিনাইদহের চুটলিয়া, তেতুলতলা, বিষয়খালী, ডাকবাংলা, খয়েরতলা-বাকুলিয়া, কেয়াবাগান, কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের বিভিন্ন জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ইজিবাইক চালক আব্দুর রহিম বলেন, ইট দেওয়ার কারণে প্রায়ই ইজিবাইক উল্টে যায়। এ নিয়ে চরম ঝুঁকিতে গাড়ি চালাতে হয় আমাদের।‘রাস্তায় বড় বড় গর্তে পানি জমে থাকলে সাইকেল নিয়ে চলাচল করতে বেশ কষ্ট হয়। অনেকে আবার গর্তের মধ্যে পড়ে যান।’ জানালেন পথচারী নাজমুল হোসেন। ঝিনাইদহ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সেলিম আজাদ খান সাংবাদিকদের বলেন, বর্ষা মৌসুম শেষ না হলে পিচ-পাথর দেওয়া হবে না। আর দিলেও সেটা টিকবে না। এইজন্য যাত্রীদের চলাচলের সুবিধার্থে ইট দিয়ে গর্ত ভরাট করা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

ব্যাপক দুর্ঘটনার ঝুকিতে ঝিনাইদহ,যশোর ও কালীগঞ্জ-চুয়াডাঙ্গা সড়ক

আপডেট সময় : ০৩:৩৫:২৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ আগস্ট ২০১৭