বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

লাগামহীন পেঁয়াজের বাজার !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:৩৪:১৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ আগস্ট ২০১৭
  • ৭৭৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজধানীর প্রায় সব খুচরা ও পাইকারি বাজারে দিন দিন বেড়েই চলছে পেঁয়াজের দাম। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা। গত শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, নিউমার্কেট, জিগাতলা, মোহাম্মদপুর কাঁচাবাজার ঘুরে এ দৃশ্য দেখা গেছে।

গত দুই-তিন সপ্তাহ ধরে পেঁয়াজের দাম লাগামছাড়াভাবে বাড়ছে। এখন প্রতি কেজি পেঁয়াজের দাম ৫৫ থেকে ৬০ টাকা।

ব্যবসায়ীরা অজুহাত দিচ্ছেন, ভারতে মূল্য বৃদ্ধির কারণে আমদানি করা পেঁয়াজের দাম বেড়েছে। কিন্তু ভারতের পেঁয়াজের সঙ্গে সঙ্গে দেশি পেঁয়াজের দামও বাড়িয়েছেন ব্যবসায়ীরা।

গত জুলাই মাসের শেষদিকে খুচরা বাজারে পেঁয়াজের দাম বাড়ে দুই ধাপে। প্রথমে দেশি পেঁয়াজ ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি শুরু হয়। এর দুই-তিন দিন যেতে না যেতেই কেজিপ্রতি বৃদ্ধি পায় ৫ টাকা করে।

অন্যদিকে আমদানি করা পেঁয়াজের দাম তখন ২৫ টাকা থেকে বেড়ে ৩০ টাকা হয়। কিন্তু চলতি মাসের শুরুতে আরো দুই দফায় দাম বাড়ে দেশি পেঁয়াজের। প্রথমে ৪০ থেকে ১০-১৫ টাকা বেড়ে ৫০-৫৫ টাকা হয়। আর আজ বিক্রি হচ্ছে ৬০ টাকায়।

কারওয়ান বাজারে পাইকারিতে পাঁচ কেজির এক পাল্লা পেঁয়াজ ২৭৫ টাকায় বিক্রি করতে দেখা গেছে। অর্থাৎ প্রতি কেজির দাম পড়ছে ৫৫ টাকা। এক সপ্তাহ আগেও তা বিক্রি হয়েছে ৪০ থেকে ৪৫ টাকায়।

মূল্য বৃদ্ধির কারণ হিসেবে তিনি বন্যা এবং আড়তদারদের দায়ী করেন।
একজন বলেন, ভারতে বন্যায় পেঁয়াজ নষ্ট হওয়ায় দাম বেড়ে গেছে। আর দেশি পেঁয়াজের দাম আড়তদাররা যেভাবে ঠিক করছেন, সেভাবেই বাড়ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

লাগামহীন পেঁয়াজের বাজার !

আপডেট সময় : ০২:৩৪:১৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ আগস্ট ২০১৭