রবিবার | ৮ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১৫ আগস্টে ভুয়া জন্মদিন পালন করলেই প্রতিহত করা হবে: এস এম জাকির !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৫৫:৩১ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৫ আগস্ট ২০১৭
  • ৭৮৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আগস্ট মাস সমগ্র বাঙালি জাতির জন্য শোকের মাস। এই মাসের ১৫ আগস্ট খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালনের নামে জাতীয় শোক দিবসের ভাবগাম্ভীর্যের ম্লান করার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে তা প্রতিহত করা হবে বলে উল্লেখ করেছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

গতকাল সোমবার সকালে  ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্রলীগ আয়োজিত ‘স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির’ উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন। ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের(বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহি উদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের(স্বাচিপ) সভাপতি ডা. এম ইকবাল আর্সলান, বিএমএ মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী, স্বাচিপ মহাসচিব ডা. এম এ আজিজ, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ, ঢাবি শাখার সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স সহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

দেশের বিভিন্ন জেলায় বন্যা কবলিত অসহায় মানুষের পাশে দাড়ানোর আহ্বান জানিয়ে ছাত্রলীগ সাধারণ সম্পাদক বলেন, বন্যা দুর্গত এলাকায় গিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা স্যালাইন, খাবার সহ ত্রাণসামগ্রী বিতরণ করবে এবং বন্যা কবলিত অসহায় মানুষের পাশে থেকে সাহায্য করবে।

সভায় ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ বঙ্গবন্ধুর খুনীদের দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়ে বলেন, অনেক ঘাতক এখনো বিদেশের মাটিতে পলাতক রয়েছে। তাদেরকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে।

বক্তব্য শেষে ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারন সম্পাদক এস এম জাকির হোসাইন রক্তদানের মধ্যদিয়ে পরবর্তী কর্মসূচির সূচনা করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

১৫ আগস্টে ভুয়া জন্মদিন পালন করলেই প্রতিহত করা হবে: এস এম জাকির !

আপডেট সময় : ১১:৫৫:৩১ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৫ আগস্ট ২০১৭