রবিবার | ৮ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আমরা বন্যার্তদের পাশে আছি: ত্রাণমন্ত্রী !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৪৭:০৩ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৫ আগস্ট ২০১৭
  • ৭৮২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আমরা বন্যার্তদের পাশে আছি মন্তব্য করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বন্যার্তদের আশ্রয় ও খাদ্য প্রদান, চিকিৎসা ও উদ্ধার অভিযান অব্যাহত রাখতে বন্যা কবলিত ২০টি জেলায় সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করে বন্যার্ত মানুষের সেবায় নিয়োজিত থাকতে নির্দেশ দেয়া হয়েছে। তিনি বলেন, আমরা বন্যার্তদের পাশে আছি।

বন্যা মোকাবিলা নিয়ে ২০ জেলার সকল সরকারি কর্মকর্তা কর্মচারী দিনরাত কাজ করে যাচ্ছেন। গতকাল রাজধানীর মহাখালীতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দেশের সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে তিনি এসব কথা বলেন।

দলমত নির্বিশেষে দেশের সকল রাজনৈতিক নেতা-কর্মীদেরকে অতীতের ন্যায় বন্যার্ত মানুষের সেবায় ত্রাণ সামগ্রী নিয়ে এগিয়ে আসার আহবান জানিয়ে তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, খাগড়াছড়ি ও রাঙামাটিসহ উত্তরারঞ্চলের ২০ টি জেলার ৩৫৬টি উপজেলায় ৯শ’ ৭৩টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে ৩ লাখ ৮৬ হাজার ৫৮৬ জন মানুষ আশ্রয় নিয়েছে। দেশে এখন পর্যন্ত ৯০টি পয়েন্টের মধ্যে ২৭ টি পয়েন্টে বন্যার পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে ত্রাণমন্ত্রী জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব গোলাম মোস্তফা ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রিয়াজ আহমদ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

আমরা বন্যার্তদের পাশে আছি: ত্রাণমন্ত্রী !

আপডেট সময় : ১১:৪৭:০৩ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৫ আগস্ট ২০১৭