রবিবার | ৮ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নেতা-কর্মী ও সমাজের বিত্তবানদের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান: খালেদা জিয়া !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:৩৪:৫০ অপরাহ্ণ, সোমবার, ১৪ আগস্ট ২০১৭
  • ৭৮৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দেশের বিভিন্ন স্থানের বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পাশাপাশি  বিএনপির নেতা-কর্মী ও সমাজের বিত্তবানদের বন্যায় ভুক্তভোগী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।

গতকাল রবিবার এক খালেদা জিয়া বলেন, আমি সারাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সকল পর্যায়ের নেতা-কর্মী ও স্বচ্ছল মানুষকে অতিদ্রুত বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি ।

এসময় তিনি গত কয়েকদিনের ভারী বর্ষণে তিস্তা, ধরলা, পূণর্ভবা, ব্রহ্মপুত্রসহ দেশের বেশ কয়েকটি নদীতে পানি বৃদ্ধি ও ভয়াবহ বন্যায় জনজীবন বিপর্যস্ত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন বিএনপি নেত্রী।

খালেদা জিয়া বলেন, বন্যা পরিস্থিতি এখন মারাত্মক রুপ ধারণ করেছে। এর ওপর তিস্তার উজানে ভারতের গজলডোবা ব্যারেজের গেটগুলো খুলে দেওয়ার ফলে তিস্তা নদীর পানি এখন বিপদসীমার সর্বকালের রেকর্ড ভঙ্গ করেছে। বাংলাদেশের সীমানার ভেতরে তিস্তাসহ উত্তরাঞ্চলের বেশ কয়েকটি নদীর দুই তীরের বিস্তীর্ণ এলাকার ফসল, বাড়িঘর, যোগাযোগ ব্যবস্থা এবং মানুষের জীবন-জীবিকা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে।

তিনি বলেন, বন্যার পানিতে পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাটের নদী সংলগ্ন এলাকাগুলোই শুধু নয়, জেলা শহরগুলোও তলিয়ে যাচ্ছে। অথচ বন্যার ভয়াবহ পরিস্থিতি সামাল দিতে সরকারের কার্যকর কোনো উদ্যোগ নেই। নেই কোনো জরুরি ত্রাণ তৎপরতা।

এদিকে অপর এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যাদের রাজনীতির লক্ষ্য জনগণের কল্যাণ নয়-তাদের দ্বারা দুর্গত মানুষ উপেক্ষিতই হবে। আমি বন্যা কবলিত মানুষদের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার জন্য বিএনপির সকল পর্যায়ের নেতা-কর্মীসহ দেশের বিত্তবানদের দ্রুত এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

নেতা-কর্মী ও সমাজের বিত্তবানদের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান: খালেদা জিয়া !

আপডেট সময় : ০৬:৩৪:৫০ অপরাহ্ণ, সোমবার, ১৪ আগস্ট ২০১৭