রবিবার | ৮ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নদীর পানি বৃদ্ধির আশঙ্কা আরও ৩ দিন !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:০৭:৪৪ অপরাহ্ণ, রবিবার, ১৩ আগস্ট ২০১৭
  • ৭৮৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের উত্তর-মধ্যাঞ্চল ও উত্তর-পূর্ব অংশের নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বন্যা সৃষ্টি হওয়ায় উত্তরাঞ্চলের মানুষ পড়েছেন সীমাহীন দুর্ভোগে।

এদিকে ভারী বর্ষণের সতর্কবাণী দিয়েছে আবহাওয়া অধিদফতর। আগামী দু’দিন বৃষ্টিপাত অব্যাহত থাকার আশঙ্কায় আরও তিনদিন পানি বৃদ্ধি পাবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

এ ব্যাপারে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান রবিবার জানান, সক্রিয় মৌসুমী বায়ুর কারণে সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

এছাড়া বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন জানান, বৃষ্টিপাতের কারণে নদ-নদীর পানি আরও তিনদিন বাড়বে।

প্রসঙ্গত, ব্রহ্মপুত্র, যমুনা, ধরলা, তিস্তা, সুরমা, কুশিয়ারাসহ বেশ কয়েকটি নদ-নদীর পানি বিভিন্ন স্থানে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

নদীর পানি বৃদ্ধির আশঙ্কা আরও ৩ দিন !

আপডেট সময় : ০৫:০৭:৪৪ অপরাহ্ণ, রবিবার, ১৩ আগস্ট ২০১৭