রবিবার | ৮ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বাস-ট্রেনের আগাম টিকিট ১৮ আগস্ট থেকে !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:২৭:০৭ পূর্বাহ্ণ, রবিবার, ১৩ আগস্ট ২০১৭
  • ৭৮৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আগামী ১৮ আগস্ট শুক্রবার থেকে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শুরু হচ্ছে বাসের অগ্রিম টিকিটি বিক্রি। বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও সোহাগ পরিবহনের ম্যানেজিং ডিরেক্টর ফারুক তালুকদার সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে রেল সূত্র জানিয়েছে, ১৯ আগস্ট শনিবার থেকে রেলওয়ের আগাম টিকিটি বিক্রি শুরু হবে। আর ফিরতি টিকিটি বিক্রি হবে ২৫ আগস্ট থেকে। এ ব্যাপারে আগামী ১৭ আগস্ট বৃহস্পতিবার রেলভবন সম্মেলন কক্ষে (যমুনা) ঈদ প্রস্ততি নিয়ে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন রেলপথ মন্ত্রী মুজিবুল হক।

রেলসূত্র জানায়, এবার যাত্রীরা পাঁচদিনের আগাম টিকেট কিনতে পারবেন। যাত্রীদের সুবিধার্থে এবারও  ৫ জোড়া বিশেষ ট্রেন এবং ঈদের দিন দুই জোড়া সোলাকিয়া বিশেষ ট্রেন থাকবে। ঢাকা ও চট্টগ্রাম স্টেশন থেকে এক যোগে টিকিট বিক্রি করা হবে। এ ছাড়া রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় পবিত্র ঈদ উদযাপন শেষে ফেরত যাত্রার টিকেট বিক্রি করা হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হবে, চলবে বিকাল ৫টা পর্যন্ত। একজন যাত্রীকে সর্বাধিক ৪টি টিকিট দেয়া হবে এবং বিক্রিত টিকিট ফেরত নেয়া হবে না।

বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক তালুকদার সোহেল জানিয়েছেন, বৃহস্পতিবার দূরপাল্লার বাস মালিকদের সঙ্গে মিটিং করে এ ব্যাপারে সিদ্ধান্ত জানানো হয়েছে। এ ব্যাপারে দূরপাল্লার পরিবহনগুলোর মালিকদের প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। এদিকে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খোন্দকার এনায়েত উল্যাহ  জানিয়েছেন, মহাখালী বাস টার্মিনালে বাসের আগাম টিকিট দেয়ার বাধা নিয়ম নেই। যে কোনো কোম্পানি চাইলে যে কোনো সময় আগাম টিকিট বিক্রি করতে পারবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

বাস-ট্রেনের আগাম টিকিট ১৮ আগস্ট থেকে !

আপডেট সময় : ১১:২৭:০৭ পূর্বাহ্ণ, রবিবার, ১৩ আগস্ট ২০১৭