বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

জুলাইয়ে মূল্যস্ফীতি কমেছে !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:৩৭:৫০ অপরাহ্ণ, শনিবার, ১২ আগস্ট ২০১৭
  • ৭৮৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

চলতি বছরের জুন মাসের তুলনায় জুলাইয়ে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। জুলাইয়ে সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৫৭ শতাংশে। যা জুনে ছিল ৫ দশমিক ৯৪ শতাংশ। জুলাই মাসে সার্বিক মূল্যস্ফীতির পাশাপাশি খাদ্য ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতির হারও কমেছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।
গত বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

পরিকল্পনামন্ত্রী বলেন, গত মে মাসে আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেল, চিনি এবং চালের দাম বেড়েছিল। এ কারণে জুন মাসে মূল্যস্ফীতি বেড়েছিল। এখন চালের দাম কিছুটা বাড়তে থাকলেও সয়াবিন ও চিনির দাম কমেছে। তাই মূল্যস্ফীতি কমেছে। তিনি আরো বলেন, আশা করছি, সামনের দিনগুলোতে পণ্যের দাম আরো কমবে। ফলে মূল্যস্ফীতিও কমে আসবে।

বিবিএসের তথ্য অনুযায়ী, পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে জুলাইয়ে সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৫৭ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৫ দশমিক ৯৪ শতাংশ। খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৯৫ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৭ দশমিক ৫১ শতাংশ। এ ছাডা খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৩ দশমিক ৫৩ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৩ দশমিক ৬৭ শতাংশ।

জুলাই মাসে গ্রামে সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৪১ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৫ দশমিক ৬৫ শতাংশ। খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৮৬ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৭ দশমিক ২০ শতাংশ। এ ছাড়া খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ২ দশমিক ৮৪ শতাংশে, যা তার আগের মাসে ছিল ২ দশমিক ৯৪ শতাংশ।

অপরদিকে শহরে জুলাই মাসে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৮৬ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৬ দশমিক ৪৯ শতাংশ। খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ১৫ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৮ দশমিক ২১ শতাংশ। এ ছাড়া খাদ্যবহির্ভূত মুল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৪ দশমিক ৪৮ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৪ দশমিক ৬৭ শতাংশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাইয়ে মূল্যস্ফীতি কমেছে !

আপডেট সময় : ০১:৩৭:৫০ অপরাহ্ণ, শনিবার, ১২ আগস্ট ২০১৭