বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

থাইল্যান্ডের সঙ্গে ১০ লাখ টন চাল আমদানির চুক্তি !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:৪৬:৩০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০১৭
  • ৭৮৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দেশের মানুষের চাহিদা পূরণে থাইল্যান্ড থেকে প্রতিবছর সর্বোচ্চ ১০ লাখ টন চাল আমদানি করতে যাচ্ছে বাংলাদেশ। এ নিয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চাহিদা অনুযায়ী ২০২১ সাল পর্যন্ত সরকারি পর্যায়ে (জি টু জি) এ চাল আমদানি করা হবে।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের উপস্থিতিতে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও থাইল্যান্ডের বাণিজ্যমন্ত্রী আপিরাদি তানট্রাপর্ন এ চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, দেশে প্রতিবছর ২ কোটি ৫০ থেকে ৭০ লাখ টন চালের চাহিদা রয়েছে। আমাদের উৎপাদন ক্ষমতা রয়েছে সাড়ে ৩ কোটি টন। কিন্তু এ বছর বন্যার কারণে উৎপাদনের সমস্যা হয়েছে। তাই চাল আমদানি করতে হবে।

এ চুক্তির ফলে প্রতিবছর সর্বোচ্চ ১০ লাখ টন চাল থাইল্যান্ড থেকে আমদানি করা যাবে। তবে আমাদের যতটুকু প্রয়োজন ততটুকুই আমদানি করব। এটা ১ লাখ টনও হতে পারে ৫ লাখ টনও হতে পারে। দামও নির্ধারণ হবে দুদেশের সংশ্লিষ্টদের আলোচনা মাধ্যমে।

খাদ্য মন্ত্রণালয় সূত্র জানায়, সরকারি মজুদ বাড়াতে প্রাথমিকভাবে পাঁচ দেশ থেকে চাল আমদানির উদ্যোগ নেয়া হয়েছে। মোট ১২ লাখ টন চাল আমদানির লক্ষ্য নিয়ে ইতোমধ্যে তিনটি দেশের সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে। ভিয়েতনামের সঙ্গে আড়াই লাখ টনের পর আন্তর্জাতিক দরপত্রে আরও ২ লাখ টন আমদানির প্রক্রিয়া শেষ হয়েছে। শিগগিরই ওই চাল দেশে আসবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

থাইল্যান্ডের সঙ্গে ১০ লাখ টন চাল আমদানির চুক্তি !

আপডেট সময় : ০৬:৪৬:৩০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০১৭