রবিবার | ৮ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

অতিরিক্ত অর্থ দিয়ে হাজীদের সৌদি নিতে অনীহা এজেন্সি মালিকদের !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:৩২:১৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০১৭
  • ৭৮৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সৌদি সরকার ঘোষিত অতিরিক্ত টাকা পরিশোধ করে বাংলাদেশে অনিশ্চয়তায় থাকা হাজীদের সৌদি আনতে অনীহা বেসরকারি হজ এজেন্সি মালিকদের। তারা বলছেন, এই মুহূর্তে বাকি টাকা পরিশোধ করে ভিসা নেয়া আমাদের পক্ষে সম্ভব নয়।

হাজীদের ভিসা জটিলতায় একের পর এক বাতিল হচ্ছে হজ ফ্লাইট। এতে বাংলাদেশ থাকা ৪০ হাজার হাজী এবার হজ অনিশ্চয়তায় পড়েছেন। সৌদি সরকার থেকে বলা হচ্ছে, ভিসা পেতে হলে হাজীদের জনপ্রতি ১৫০০ রিয়াল পরিশোধ করতে হবে। কিন্তু এর আগে হজ এজেন্সিগুলো হাজীদের কাছ থেকে ৭২০ রিয়াল করে গ্রহণ করায় ভিসা পেতে সমস্যা হচ্ছে।

এজেন্সি মালিকরা বলছে, এই মুহূর্তে হাজীদের কাছে পুনরায় ৭৫০ রিয়াল করে চাওয়া সম্ভব না। আর হাজীদের কাছ থেকে এই টাকা নিতে না পারলে আমাদের বাড়ি ভিটা বিক্রি করা ছাড়া অন্য কোনো পথ নাই। তাই এখন আমাদের পক্ষে অতিরিক্ত ৭৫০ রিয়াল দিয়ে ভিসা করা সম্ভব নয়।

হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (হাব) নেতারা বলছেন, সরকারের পক্ষ থেকে ঘোষণা না থাকায় এজেন্সিগুলো অতিরিক্ত টাকা দিয়ে ভিসা নেয়ার জন্য চাপও দিতে পারছে না। তাছাড়া সময়ও খুব অল্প। এক্ষেত্রে সরকারি কোষাগারে থাকা হাজীদের আপদকালীন ফান্ড থেকে টাকা দিয়ে এই অবস্থা উত্তরণ করা সম্ভব।

মক্কা হজ অফিসের কাউন্সিলর মাকসুদুর রহমান বলেন, বাংলাদেশ থেকে এজেন্সি মালিকরা শেষ পর্যায়ে আসার কারণে সর্বনিম্ন মূল্যের (৪র্থ) প্যাকেজ ধরতে পারেননি। আমরা সৌদি সরকারের সঙ্গে কথা সমস্যা সমাধানের চেষ্টা করছি।

সৌদি সরকার হজের পুরো কার্যক্রমে স্বচ্ছতা আনতে সবকিছুই অনলাইনে করার সিদ্ধান্ত নেয়। বাংলাদেশ থেকে হজ এজেন্সিগুলো অনলাইনের আবেদনের সম্পূর্ণ টাকা পরিশোধ না করে অল্প কিছু টাকা দিয়ে বুকিং দিয়ে রেখেছিল। আর সেটা সৌদি হজ কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী না হওয়ায় তাদের আবেদন বাতিল হয়ে যাওয়ায় এই সংকট তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সরকার উদ্যোগ নিলে এই সমস্যা সমাধান করে সবাই এবছর হজ করতে পারবে এমনটাই মনে করছেন এজেন্সি মালিক ও হাব নেতারা

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

অতিরিক্ত অর্থ দিয়ে হাজীদের সৌদি নিতে অনীহা এজেন্সি মালিকদের !

আপডেট সময় : ০৬:৩২:১৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০১৭