রবিবার | ৮ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ট্রাইব্যুনাল না বাড়ালে রাজাকারদের বিচারে ৭০০ বছর লাগবে: আব্দুল হান্নান খান !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:২৯:৫৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০১৭
  • ৭৮১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বাংলাদেশের আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়কারি আব্দুল হান্নান খান বলেছেন, ‘প্রত্যেক বিভাগে একটি করে অর্থাৎ মোট ৮টি ট্রাইব্যুনাল গঠন করলেই যুদ্ধাপরাধীদের বিচার করা সম্ভব। বর্তমানের একটি মাত্র ট্রাইব্যুনাল দিয়ে বিচার চালালে ৭০০ জনের বিচার সম্পন্ন করতে কমপক্ষে ৭০০ বছর সময় লাগবে।

অর্থাৎ বিচারিক প্রক্রিয়া শুরুর অনেক আগেই সকল অভিযুক্ত রাজাকারের মৃত্যু হবে’।

পারিবারিক সফরে নিউইয়র্কে অবস্থানরত হান্নান খান ৯ আগস্ট বুধবার সন্ধ্যায় প্রবাসের মুক্তিযোদ্ধা, কণ্ঠযোদ্ধা এবং মিডিয়া ও সাংস্কৃতিক কর্মীদের সাথে এক অনানুষ্ঠানিক আলোচনায় এসব কথা বলেন।

হান্নান খান বলেন, ‘বিচারক সংকটের অজুহাতে গত বছর একটি ট্রাইব্যুনালের কার্যক্রম স্থগিত ঘোষণা করায় এখন মাত্র একটি ট্রাইব্যুনাল কাজ করছে। এর ফলে পেন্ডিং মামলার সংখ্যা বাড়ছে, যা এখন পৌনে ৭ শ’তে উপনীত হয়েছে।

                                                মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও কণ্ঠযোদ্ধাদের সাথে হান্নান খান।

তদন্ত সংস্থার প্রধান উল্লেখ করেন, একটি বিষয় সকলেরই জানা থাকা উচিত যে, গুরুতর অপরাধের অভিযোগ কখনোই তামাদি হয় না। তাই একাত্তরের অপরাধীরাও রেহাই পাবে না। এজন্য প্রয়োজন ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়, এ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী শাহ মাহবুব, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি রাশেদ আহমেদ, নিউইয়র্কস্থ ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’র সভাপতি লাবলু আনসার এবং সেক্রেটারি শহীদুল ইসলামও ছিলেন অনানুষ্ঠানিক এ মতবিনিময়কালে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

ট্রাইব্যুনাল না বাড়ালে রাজাকারদের বিচারে ৭০০ বছর লাগবে: আব্দুল হান্নান খান !

আপডেট সময় : ০৬:২৯:৫৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০১৭