রবিবার | ৮ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

রাজধানীর আগারগাঁওয়ে হচ্ছে পর্যটন ভবন !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:০২:১৭ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০১৭
  • ৭৭৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজধানীর আগারগাঁওস্থ শেরেবাংলা নগরে ২০ কাঠা জমির উপর পর্যটন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য জমি বরাদ্দও দেওয়া হয়েছে।

ভবন নির্মাণে নেয়া হয়েছে ৬২ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ের আলাদা প্রকল্পও।

গতকাল বুধবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক)সভায় এ প্রকল্প অনুমোদন দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনা।

বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের ব্রিফ করেন। এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব জিয়াউল ইসলাম।

পরিকল্পনা মন্ত্রী বলেন, পর্যটন শিল্প শুধু একটি শিল্প নয় বরং কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র নিরসনের অন্যতম মাধ্যম। তাই পর্যটন শিল্প বিকাশের ক্ষেত্রে বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ।

দেশের স্বল্প ভৌগোলিক আয়তনে অনেক বেশি পর্যটন স্পট রয়েছে। ফলে দেশি-বিদেশি পর্যটকগণ আকৃষ্ট হচ্ছেন। কিন্তু এর প্রধান কার্যালয় ভবন না থাকায় পর্যটন কর্পোরেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্ম সম্পাদনে নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে। সে জন্য শেরেবাংলা নগরে প্রশাসনিক এলাকায় বিপিসি-এর প্রধান কার্যালয় নির্মাণে সরকার ২০ কাঠা জায়গায় বরাদ্দ দিয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

রাজধানীর আগারগাঁওয়ে হচ্ছে পর্যটন ভবন !

আপডেট সময় : ১১:০২:১৭ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০১৭