রবিবার | ৮ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

এজেন্সিগুলোর সমন্বয়হীনতার কারণেই ফ্লাইট বিপর্যয়: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:০০:২৯ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০১৭
  • ৭৮৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

হজ এজেন্সিগুলোর সমন্বয়হীন বাড়িভাড়া করার কারণেই মূলত ফ্লাইটের সময়সূচির বিপর্যয় ঘটেছে বলে দাবি করেছে রাষ্ট্রীয় মালিকাধীন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

এ প্রসঙ্গে বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও এ এম মোসাদ্দিক আহমেদ বলেন, হজ ফ্লাইট বিপর্যয়ের দায়ভার কার, তা নিয়ে আমি কোনো কথা বলবো না।

তবে এজেন্সিগুলো সমন্বহীয়নভাবে বাড়িভাড়া করার কারণে ফ্লাইট বিপর্যয় হয়েছে। বর্তমান পরিস্থিতি যাতে আয়ত্তের বাইরে চলে না যায় সে বিষয়ে আমরা কাজ করছি।

গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় চলমান হজ ফ্লাইট সংক্রান্ত জটিলতাসহ নানা বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন।

তিনিও আরও বলেন, আমরা ১৪টি বাড়তি স্লটের জন্য আবেদন করেছিলাম। কিন্তু সেভাবে স্লট দেওয়া হয়নি। তাই বাড়তি ১৪টি স্লটের সর্বোচ্চ ৭টি স্লট ব্যবহার করতে পারবো।

প্লেনের টিকিট সিন্ডিকেটের অভিযোগের বিষয়ে বিমান এমডি বলেন, টিকিটের সংগ্রহের বিষয়ে আমরা হজ এজেন্সিগুলোর কাছ থেকে চাহিদা আহ্বান করার পর ১১৫ টি এজেন্সি আবেদন করে। তাদেরই টিকিট দেওয়া হয়েছে। এ বিষয়ে কোনো জটিলতা নেই। আমরা আশাবাদী শেষ পর্যন্ত সব যাত্রীই হজে যেতে পারবেন।

এ পর্যন্ত বিমানের ১৯টি হজ ফ্লাইট বাতিল হয়েছে জানিয়ে তিনি বলেন, এতে বিমানের ক্যাপাসিটি লস হয়েছে ৯ হাজার  ৮৮৭ জন। এ পর্যন্ত ৭০ টি হজ ফ্লাইট জেদ্দায় পৌঁছেছে। এর মধ্যে ২৪ হাজার ১১৫ জন হজযাত্রী পরিবহন করেছি আমরা। এখনও আমাদের যে সক্ষমতা আছে তাতে আমরা মোট ৫৮ হাজার ৯১৩ জন হজযাত্রী পরিবহন করতে পারবো। তাছাড়া বাড়তি আরও ১৪ স্লটের জন্য আবেদন করা হয়েছে। আশা করছি এর অনুমতিও আমরা পেয়ে যাবো।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

এজেন্সিগুলোর সমন্বয়হীনতার কারণেই ফ্লাইট বিপর্যয়: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স !

আপডেট সময় : ১১:০০:২৯ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০১৭