রবিবার | ৮ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

জলবায়ুর প্রভাব মোকাবেলায় সকলকে এগিয়ে আসতে হবে: বনমন্ত্রী

  • amzad khan
  • আপডেট সময় : ১০:৫৭:২৭ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০১৭
  • ৭৭৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দেশের জলবায়ু পরিবর্তন ও তার প্রভাব মোকাবেলায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।

গতকাল বুধবার রাজধানীর আগারগাঁও বন ভবনের হৈমন্তী মিলনায়তনে ‘টেকসই উন্নয়ন অভিস্ট-১৩ অর্জনে খসড়া কর্মপরিকল্পনা পর্যালোচনা’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়ন একটি বড় সমস্যা। এটা মোকাবেলা করতে পারলে তা দেশের অন্যান্য উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। যে কোনো উন্নয়ন অপ্রয়োজনীয় মনে হবে যখন জলবায়ু পরিবর্তনে প্রভাব মোকাবেলায় আমরা প্রয়োজনীয় উদ্যোগ নিতে পারবো না।

পরিবেশ ও বন মন্ত্রণালয়ের আয়োজনে মন্ত্রণালয় সচিব ইসতিয়াক আহমদের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন পরিবেশ ও বন উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) আবুল কালাম আজাদ, পিকেএসএফের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান ও বাংলাদেশ সেন্টার ফর এডভান্স স্টাডিজের নির্বাহী পরিচালক এ. আতিক রহমান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

জলবায়ুর প্রভাব মোকাবেলায় সকলকে এগিয়ে আসতে হবে: বনমন্ত্রী

আপডেট সময় : ১০:৫৭:২৭ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০১৭