রবিবার | ৮ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সাংবাদিকদের নবম ওয়েজবোর্ডের কাজ ৮০ ভাগ শেষ : ওবায়দুল কাদের !

  • amzad khan
  • আপডেট সময় : ১০:৫৩:৪৮ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০১৭
  • ৭৭৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রীর আন্তরিকতা ও নির্দেশনা মোতাবেক সাংবাদিকদের নবম ওয়েজ বোর্ডের কাজ এগিয়ে চলছে। ইতিমধ্যে নবম ওয়েজ বোর্ডের চেয়ারম্যান নিয়োগ দেয়াসহ ৮০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।

মালিক পক্ষসহ সকলের আন্তরিক সহযোগিতায় ওয়েজ বোর্ডের কাজ দ্রুত শেষ হয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

গতকাল বুধবার দুপুরে টাঙ্গাইল-ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের চার লেনের কাজ পরিদর্শনে এসে টাঙ্গাইলের রাবনা বাইপাসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের আরও বলেন, এ বছর বর্ষা মৌসুমে প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে সড়ক মহাসড়কগুলো খারাপ হয়ে গেছে। ঈদে সড়ক যোগাযোগ ব্যবস্থা সহনীয় পর্যায়ে রাখতে আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে সড়ক বিভাগের অধীন সকল সড়ক-মহাসড়ক সংস্কার করে চলাচলের উপযোগী করার নির্দেশনা দেয়া হয়েছে। তা না হলে সংশ্লিষ্ট কতৃপক্ষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চারলেন প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রকল্পের কাজ শেষ হয়ে যাবে।

এসময় অন্যান্যের মধ্যে টাঙ্গাইল সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ ও সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

সাংবাদিকদের নবম ওয়েজবোর্ডের কাজ ৮০ ভাগ শেষ : ওবায়দুল কাদের !

আপডেট সময় : ১০:৫৩:৪৮ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০১৭