শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১৫ আগস্ট থেকে বরিশাল-ঢাকা রুটে লঞ্চের অগ্রিম টিকেট !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৪৫:২৯ অপরাহ্ণ, বুধবার, ৯ আগস্ট ২০১৭
  • ৭৮৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আসন্ন ঈদুল আযহায় ঘরমুখো যাত্রীদের জন্য লঞ্চের কেবিনের অগ্রিম টিকিট বুকিং শুরু হচ্ছে খুব শীঘ্রই। বুকিং যাচাই-বাছাই শেষে আগামী ১৫ আগস্ট থেকে টিকিট বিক্রি শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিস্ট সূত্র।

এদিকে এবার কালোবাজারি ঠেকাতে কঠোর নজরদারির কথা জানিয়েছেন লঞ্চ কর্তৃপক্ষ।

প্রতি বছর ঈদের সময় ঢাকা-বরিশাল নৌপথে লঞ্চের কেবিনের টিকেট পাওয়া যেন সোনার হরিণ। কবে টিকেট ছাড়া হবে এই খবর জানতে যাত্রীরা যোগাযোগ শুরু করেছেন বুকিং কাউন্টারগুলোর সঙ্গে। এই অবস্থায় লঞ্চ মালিকদের সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার থেকে শুরু হয় কেবিনের অগ্রিম স্লিপ জমা নেওয়া। বুকিং স্লিপ যাচাই-বাছাই শেষে টিকেট দেওয়া হবে ১৫ আগস্ট থেকে।

বরিশাল-ঢাকা রুটের সুরভী শিপিং লাইন্সের পরিচালক রেজিন-উল কবির জানান, মঙ্গলবার থেকে ঈদের অগ্রিম টিকেট বুকিং শুরু হয়েছে। বুকিং চলবে ১২ আগস্ট পর্যন্ত। ১৫ আগস্ট শুরু হবে টিকেট বিক্রি, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। যাত্রীদের সুবিধার্থে এবার অনলাইনেও লঞ্চের টিকেট বুকিংয়ের ব্যবস্থা করার কথা জানান রেজিন।

বরিশাল-ঢাকা রুটের সুন্দরবন নেভিগেশনের পরিচালক আক্তার হোসেন আকেজ জানান, অন্যান্য বছর যে প্রক্রিয়ায় ঈদের টিকেট বুকিং এবং বিক্রি হয়, এবারও একই প্রক্রিয়ায় টিকেট বুকিং এবং বিক্রি করছেন তারা।  কেবিন টিকেট কালোবাজারী ঠেকাতে কঠোর নজরদারীর কথা জানিয়েছেন তিনি।

এদিকে ঈদের চার দিন আগে স্টিমারের বিশেষ ট্রিপ শুরুর কথা জানিয়েছেন বরিশাল বিআইডব্লিউটিসি’র সহকারী মহাব্যবস্থাপক আবুল কালাম আজাদ। এবার ১৫ আগস্ট থেকে সংস্থার ঢাকা কার্যালয় থেকে স্টিমারের ঈদের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে বলে তিনি জানিয়েছেন।

এবার ঈদুল আযহায় ঢাকা-বরিশাল রুটে তিনটি ডে সার্ভিসসহ নৈশকালীন ২১টি লঞ্চ ও ছয়টি স্টিমার চলার কথা রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৫ আগস্ট থেকে বরিশাল-ঢাকা রুটে লঞ্চের অগ্রিম টিকেট !

আপডেট সময় : ১২:৪৫:২৯ অপরাহ্ণ, বুধবার, ৯ আগস্ট ২০১৭