বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা

সিলেটে ছাত্রলীগের দুইকর্মীর হাত-পা কাটলো শিবির !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:৩২:৪০ অপরাহ্ণ, সোমবার, ৭ আগস্ট ২০১৭
  • ৭৮৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সিলেট নগরীর সোবহানীঘাটে ছাত্রলীগের দুইকর্মীকে কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। হামলার ঘটনার জন্য ছাত্রশিবিরকে দায়ী করছে ছাত্রলীগ।

সোমবার দুপুর ১টার দিকে জালালাবাদ কলেজের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় আহত দুইজনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে ৫-৬টি মোটরসাইকেলে হেলমেট পরিহিত কয়েকজন যুবক এসে ছাত্রলীগের ওই দুই কর্মীর উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। তারা কুপিয়ে একজনের ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে। এছাড়া বাম হাতের একাধিক স্থান ও দুই পায়ের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা।

অপর ছাত্রলীগ কর্মীর ডান পায়ের গোড়ালিসহ হাত ও পায়ের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী ২২নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি সোহেল তালুকদার।

আহত ছাত্রলীগ কর্মীরা সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার গ্রুপের কর্মী বলে জানা গেছে। তবে তাদের নাম জানা যায়নি।

এ ব্যাপারে বিস্তারিত জানতে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা জানান, সোবহানীঘাটে ছাত্রলীগের দুই কর্মীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলে তাকে কোতোয়ালী থানার ওসি গৌসুল হোসেন অবগত করেছেন। হামলাকারীদের পরিচয় সনাক্ত করা না গেলেও আহতরা ছাত্রলীগ কর্মী বলে নিশ্চিত হওয়া গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

সিলেটে ছাত্রলীগের দুইকর্মীর হাত-পা কাটলো শিবির !

আপডেট সময় : ০২:৩২:৪০ অপরাহ্ণ, সোমবার, ৭ আগস্ট ২০১৭