রবিবার | ৮ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চাঁদের আংশিক গ্রহণ ঘটবে আজ !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:২৯:৫৩ অপরাহ্ণ, সোমবার, ৭ আগস্ট ২০১৭
  • ৭৮৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

চাঁদের আংশিক গ্রহণ ঘটবে আজ। একই রেখায় এসে দাঁড়াবে পৃথিবী, চাঁদ আর সূর্য।

তখনই পৃথিবীর ছায়ায় গ্রহণগ্রস্ত হবে চাঁদ। জানা গেছে, চন্দ্র গ্রহণের কেন্দ্রীয় গ্রহণ হবে ভারত মহাসাগরের কোকো দ্বীপের দক্ষিণ-পশ্চিম দিকে। তবে বাংলাদেশের আকাশ থেকেও দেখা যাবে এ গ্রহণ।

এ ব্যাপারে আবহাওয়া অধিদফতরের বিজ্ঞানীরা জানিয়েছেন, ঢাকায় আজ দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে ঘটবে আংশিক চন্দ্রগ্রহণ। গ্রহণের সূচনা হবে রাত ৯টা ৪৮ মিনিটে। গ্রহণ মোক্ষ হবে রাত ২টা ৫২ মিনিটের দিকে।

এছাড়া ময়মনসিংহ বিভাগেও একই সময়ে গ্রহণ দেখা যাবে। চট্টগ্রাম বিভাগে দেখা যাবে রাত ১২টা ১৬ মিনিটের দিকে। সিলেট বিভাগে রাত ১২টা ১৪ মিনিটের দিকে। খুলনা বিভাগে রাত ১২টা ২৪ মিনিটের দিকে। বরিশালে রাত ১২টা ২০ মিনিটের দিকে। রাজশাহীতে রাত ১২টা ২১ মিনিটের দিকে। রংপুর বিভাগে রাত ১২টা ২৫ মিনিটের দিকে আংশিক চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে।

বাংলাদেশ থেকে পরবর্তী পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা যাবে ২০১৮ সালের ২৭ জুলাই।

উল্লেখ্য, কক্ষপথ পরিভ্রমনের এক পর্যায়ে চাঁদ পৃথিবীকে মাঝখানে রেখে সূর্যের সঙ্গে এক সমতলে এবং এক সরলরেখায় চলে এলে সূর্যের আলো পৃথিবীতে বাঁধা পড়ে চাঁদে পৌঁছতে পারে না। তখনই ঘটে চন্দ্রগ্রহণ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

চাঁদের আংশিক গ্রহণ ঘটবে আজ !

আপডেট সময় : ০২:২৯:৫৩ অপরাহ্ণ, সোমবার, ৭ আগস্ট ২০১৭