রবিবার | ৮ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রত্যেক মুক্তিযোদ্ধা ঈদের আগে সাড়ে ৫২ হাজার টাকা পাবেন: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী !

  • amzad khan
  • আপডেট সময় : ১০:৩০:১৫ পূর্বাহ্ণ, সোমবার, ৭ আগস্ট ২০১৭
  • ৭৭১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ঈদের আগে প্রত্যেক মুক্তিযোদ্ধা সাড়ে ৫২ হাজার টাকা সম্মানী ও উৎসব ভাতা পাবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, গত ঈদের বকেয়া উৎসব ভাতা, তিন মাসের সম্মানী ভাতা এবং আগামী ঈদুল আযহার উৎসব ভাতাসহ  প্রত্যেকে মোট সাড়ে ৫২ হাজার টাকা পাবেন।

গতকাল রবিবার নিজ দফতরে মুক্তিযোদ্ধাদের এক প্রতিনিধি দলের সাথে সাক্ষাতের সময় মন্ত্রী একথা জানান। খবর বাসসের।

উপস্থিত মুক্তিযোদ্ধাদের মন্ত্রী বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনার সরকার। মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা তিনগুণ বৃদ্ধি করা হয়েছে। চাকরিজীবীদের মত উৎসব ভাতাও চালু করা হয়েছে।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক সহ সভাপতি ইসমত কাদির গামার নেতৃত্বে এ সময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক সহ সভাপতি অধ্যাপক ডা. মো. আ. সালাম খান,  মো. সালাহ উদ্দিন, বিশিষ্ট মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন মিয়া, দেলোয়ার হোসেন খান, ড. মো. ফজলে আলী, মিয়া মজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

প্রত্যেক মুক্তিযোদ্ধা ঈদের আগে সাড়ে ৫২ হাজার টাকা পাবেন: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী !

আপডেট সময় : ১০:৩০:১৫ পূর্বাহ্ণ, সোমবার, ৭ আগস্ট ২০১৭