শনিবার | ৭ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মহেশপুরের দুই এএসআই যে কারণে বরখাস্ত

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৭:০০:৫৭ অপরাহ্ণ, রবিবার, ৬ আগস্ট ২০১৭
  • ৭৬৯ বার পড়া হয়েছে

ঝিনাইদহ সংবাদদাতাঃ  ঝিনাইদহের মহেশপুর থানার দুই এএসআই সফিকুজ্জামান ও সাইফুল ইসলামকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। মহেশপুরের নাটিমা এলাকার সুর্য্যদিয়া গ্রামে সাদা পোশাকে আসামী ধরতে গিয়ে হ্যান্ডকাপ হারানো ও গুলিবর্ষনের ঘটনায় তাদের সাময়িক ভাবে বরখাস্ত করা হয়। তবে পুলিশের দায়িত্বশীল সুত্রে বলা হয়েছে কর্তব্যে অবহেলার কারণে তাদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নেওয়া হয়েছে। মহেশপুর থানার ওসি আহম্মদ কবীর খবরের সত্যতা নিশ্চত করে জানান, কি ঘটনায় তাদের সাসপন্ডে করা হয়েছে তা আমি জানি না, তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

গ্রামবাসি জানায়, গত বুধবার (২ আগষ্ট) রাতে মহেশপুর উপজেলার সুর্য্যদিয়া গ্রামে সাদা পোশাকে আসামী ধরতে যান এএসআই সাইফুল ও শফিকুজ্জামান। সাদা পোশাকে থাকার কারণে গ্রামবাসি জোটবদ্ধ হয়ে তাদের পরিচয় জানতে চায়। এক পর্যায়ে সাইফুল নামে এক নাশকতা মামলার আসামী হ্যান্ডকাপ পরা অবস্থায় পালিয়ে যায়। এ ঘটনায় ফাঁকা গুলি বর্ষন করে পুলিশ। পর দিন পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে সুর্য্যদিয়া গ্রামের সাইফুল ইসলাম, বাবু, শুকুর আলী, আসাদুল, হাফিজুর রহমান, নজির আলী, আরিফুল, লতা, মিলন হোসেন ও সফির নাম উল্লেখ করে ২৫ জনের নামে পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। এ বিষয়ে ভারপ্রাপ্ত পুলিশ সুপার আজহাবার আলী শেখ সাংবাদিকদের কাছে দুই এএসআই সাময়িক বরখাস্ত হওয়ার কথা স্বীকার করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

মহেশপুরের দুই এএসআই যে কারণে বরখাস্ত

আপডেট সময় : ০৭:০০:৫৭ অপরাহ্ণ, রবিবার, ৬ আগস্ট ২০১৭