শনিবার | ৭ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বঙ্গবন্ধু হত্যায় জিয়ার বিচার হওয়া উচিত: মাহবুব-উল-আলম হানিফ !

  • amzad khan
  • আপডেট সময় : ১০:৫৭:০১ পূর্বাহ্ণ, রবিবার, ৬ আগস্ট ২০১৭
  • ৭৮৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বঙ্গবন্ধু হত্যায় জিয়ার বিচার হওয়া উচিত মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, বঙ্গবন্ধুর হত্যার বিচার হয়েছে। সাজাপ্রাপ্ত কয়েকজন খুনীর রায় কার্যকর হলেও এখনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত বেশ কয়েক জন খুনি বিদেশে পালিয়ে রয়েছেন।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানসহ যারা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল, জাতিকে কলঙ্কমুক্ত করার জন্য তাদের বিচার করা উচিত। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র এবং বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক মুক্তিযোদ্ধা শেখ কামালের ৬৮তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাহবুব-উল-আলম হানিফ বলেন, জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা দখল করে বঙ্গবন্ধুর পরিবার সম্পর্কে মিথ্যাচার করেছেন। আর এ মিথ্যাচারের মূল লক্ষ্য ছিল শহীদ শেখ কামাল। আর জিয়া বঙ্গবন্ধু পরিবার সম্পর্কে যে মিথ্যাচার করেছিলেন, তা তার (জিয়ার) পরিবারের সদস্যদের ক্ষেত্রে সত্য প্রমাণিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার দায়ে জিয়াউর রহমানের বিচার না হওয়া পর্যন্ত জাতির বিভক্তি দূর হবে না।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

বঙ্গবন্ধু হত্যায় জিয়ার বিচার হওয়া উচিত: মাহবুব-উল-আলম হানিফ !

আপডেট সময় : ১০:৫৭:০১ পূর্বাহ্ণ, রবিবার, ৬ আগস্ট ২০১৭