শনিবার | ৭ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৯:৪৯:৫০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩ আগস্ট ২০১৭
  • ৭৭৬ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর প্রতিনিধি ঃ  লক্ষ্মীপুরে ইভটিজিংয়ে বাঁধা দেওয়ায় ছাত্রলীগ নেতা আবদুল কাদেরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ছাত্রলীগ। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার দালাল বাজার ইউনিয়ন ও দালাল বাজার ডিগ্রি কলেজ ছাত্রলীগ আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক হৃদয় সাহা, আবদুর রাজ্জাক জিহাদ, দালাল বাজার ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মারুফ হোসেন, দালাল বাজার ডিগ্রি কলেজের আহবায়ক বেলাল হোসেন অনিক প্রমুখ।
এসময় বক্তারা, ইভটিজিংয়ে বাধা দেওয়ায় ছাত্রলীগ নেতার ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওয়াতায় আনার জোর দাবি জানান। মানববন্ধনে কলেজের প্রায় দু’শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

প্রসঙ্গত, গত ৩০ জুলাই (রোববার) দালাল বাজার ডিগ্রি কলেজের এক ছাত্রীকে ইভটিজিং করার প্রতিবাদ করায় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্রলীগ নেতা আবদুল কাদেরের ওপর হামলা চালায়। এসময় তাকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করে। আহত আবদুল কাদের দালাল বাজার এন কে উচ্চ বিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সভাপতি। এ ঘটনায় সদর (পশ্চিম) যুবদলের সভাপতি মহিউদ্দিন বিটু, দালাবাজার ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ফজলুল করিম টুটুল, ছাত্রদল নেতা রবিউল, ওসমান পাটোয়ারীকে আসামি করে লক্ষ্মীপুর সদর থানায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ০৯:৪৯:৫০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩ আগস্ট ২০১৭