বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

জুলাইয়ে এসেছে ১১১ কোটি ৫৫ লাখ ডলারের রেমিট্যান্স !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:২৬:০৯ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৩ আগস্ট ২০১৭
  • ৭৮৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

চলতি (২০১৭-১৮) অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে ১১১ কোটি ৫৫ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে।
গত বছরের এই সময়ের তুলনায় এ বছর রেমিট্যান্স বেড়েছে প্রায় ১১ শতাংশ। গত বছরের জুলাই মাসে প্রবাসীরা ১০০ কোটি ডলার পাঠিয়েছিল।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে দেখা গেছে, চলতি ২০১৭-১৮ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১১১ কোটি ৫৫ লাখ ডলারের অর্থ পাঠিয়েছে প্রবাসীরা। গত জুনে এসেছিল ১২১ কোটি ৪৬ লাখ ডলার।

প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, গত ২০১৬-১৭ অর্থবছরে প্রবাসী আয় কমেছিল প্রায় সাড়ে ১৪ শতাংশ। আলোচ্য অর্থবছরে ১ হাজার ২৭৬ কোটি ৯৪ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছিল বিদেশে কর্মরত বাংলাদেশিরা। তার আগের অর্থবছরে রেমিট্যান্স আসে ১ হাজার ৪৯৩ কোটি ১১ লাখ ডলার। গত অর্থবছরের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহ নিম্নমুখী ছিল।

এদিকে রেমিট্যান্স প্রবাহকে বরাবরের মতো গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকে পুঁজিবাজার ও অর্থবাজারসংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর এক সমন্বয় সভা ছিল। সেখানেও রেমিট্যান্সের বিষয়টি আলোচনায় স্থান পায়।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রেমিট্যান্স বাড়াতে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন তারা। রেমিট্যান্সের ফি যাতে কমানো যায়, সে ব্যাপারে ব্যাংকসহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে। তারা আশা করছেন, পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে আগামী মাস থেকেই আবারো রেমিট্যান্স প্রবাহ বাড়বে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাইয়ে এসেছে ১১১ কোটি ৫৫ লাখ ডলারের রেমিট্যান্স !

আপডেট সময় : ১১:২৬:০৯ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৩ আগস্ট ২০১৭