রবিবার | ৮ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম নীতিমালা প্রণয়নের লক্ষ্যে জাতীয় কাউন্সিল হচ্ছে: এম এ মান্নান !

  • amzad khan
  • আপডেট সময় : ১০:৩৩:১১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৩ আগস্ট ২০১৭
  • ৭৮৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের (সিএসআর) নীতিমালা প্রণয়নের লক্ষ্যে শিগগিরই একটি জাতীয় কাউন্সিল গঠন করা হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।

গতকাল বুধবার রাজধানীর মতিঝিলে ডিসিসিআই মিলনায়তনে বাংলাদেশে কর্পোরেট প্রতিষ্ঠানসমূহে সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম জোরদার বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন,সিএসআর নীতিমালা প্রণয়নের লক্ষ্যে বিভিন্ন চেম্বার, সংশ্লিষ্ট ব্যক্তি এবং গবেষণা প্রতিষ্ঠানের মতামত নেয়া হয়েছে। এখন এই মতামত বিশ্লেষণ করে দেখা হচ্ছে। খসড়া প্রণয়নের কাজ চলছে। তবে এসব মতামতকে প্রাধান্য দিয়ে নীতিমালা চূড়ান্ত করার লক্ষ্যে শিগগিরই একটি জাতীয় কাউন্সিল গঠন করা হবে।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং বেসরকারি উন্নয়নমূলক সংস্থা এস আর এশিয়া বাংলাদেশ যৌথভাবে সেমিনারের আয়োজন করে।

ডিসিসিআই সভাপতি আবুল কাসেম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সহ-সভাপতি ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানির চেয়ারম্যান গোলাম মাইনুদ্দিন, এস আর এশিয়া বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সুমাইয়া রশিদ, ডিসিসিআই জ্যেষ্ঠ সহ-সভাপতি কামরুল ইসলাম, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহকারী কান্ট্রি ডিরেক্টর শায়লা খান প্রমুখ বক্তব্য রাখেন।

সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক ড. এ এস এম আমানউল্লাহ একটি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।

উল্লেখ্য, সিএসআর কার্যক্রম বা কল্যাণমূলক কর্মকাণ্ডের ক্ষেত্রে কর অব্যাহতির সুযোগ রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম নীতিমালা প্রণয়নের লক্ষ্যে জাতীয় কাউন্সিল হচ্ছে: এম এ মান্নান !

আপডেট সময় : ১০:৩৩:১১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৩ আগস্ট ২০১৭