শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

আশুলিয়ায় অগ্নিকাণ্ডে ৫টি ঝুটের গুদামে মালামাল পুড়ে ছাই !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:১২:১৭ অপরাহ্ণ, বুধবার, ২ আগস্ট ২০১৭
  • ৭৮৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আশুলিয়ায় ভাদাইল এলাকায় অগ্নিকাণ্ডে পাঁচটি ঝুটের গুদামের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ এসব তথ্য জানিয়েছেন। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে ভাদাইল এলাকায় ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

আশুলিয়া, সাভার, টুঙ্গি ও কালিয়াকৈরসহ আশপাশের ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা পর রাত আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, আশুলিয়ার ভাদাইল এলাকায় মতিনের ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলে উঠে পুরো গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। ততক্ষণে আগুন পাশের আরও চারটি গুদামে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় সাভার, ধামরাই, কালিয়াকৈর, টুঙ্গি সদরসহ আশপাশের আরও সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করি। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছুই জানা যায়নি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক

আশুলিয়ায় অগ্নিকাণ্ডে ৫টি ঝুটের গুদামে মালামাল পুড়ে ছাই !

আপডেট সময় : ০১:১২:১৭ অপরাহ্ণ, বুধবার, ২ আগস্ট ২০১৭