বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

ছয় নারী উদ্যোক্তা পেলেন ডব্লিউইএ পুরস্কার !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৩৬:২৭ পূর্বাহ্ণ, বুধবার, ২ আগস্ট ২০১৭
  • ৭৯০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দেশের বিভিন্ন খাতে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে ছয় নারী উদ্যোক্তাকে পুরস্কৃত করেছে উইমেনস এন্টারপ্রিউনিয়ার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউইএ)।

গত সোমবার রাজধানীতে সংগঠনের প্রেসিডেন্ট নাসরীন রব রুবার সভাপতিত্বে এবং ভাইস প্রেসিডেন্ট নাবিয়া বিনতে আমিনের সঞ্চালনায় সংগঠনের বার্ষিক সাধারণ সভা-২০১৭  হয়। এ উপলক্ষে ছয় নারী উদ্যোক্তাকে পুরস্কার দেওয়া হয়।

পুরস্কারপ্রাপ্ত নারী উদ্যোক্তারা হচ্ছেন- মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের চেয়ারম্যান রোকেয়া রহমান, ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী, দেশ গার্মেন্টস লিমিটেডের রোকেয়া কাদের তারিন, আর্ট ক্লাব বাংলাদেশের সিইও নাহিদ ওসমান, হারমোনি স্পার চেয়ারম্যান রহিমা সুলতানা রিতা এবং সাবানাস ডিজাইনারের সাবানা আলী। এদের মধ্যে রোকেয়া রহমান সংগঠনের লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পান এবং অন্যরা ওম্যান অব দ্য ইয়ার-২০১৭ পুরস্কারে ভূষিত হন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তরা নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে নারী উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় তারা উইমেনস এন্টারপ্রিউনিয়ার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টসহ সংগঠনের অন্য নেতাদের ‍ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে, ২০১৫ সালে বর্তমান প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে সংগঠন গতি পেয়েছে বলে তারা উল্লেখ করেন।

অনুষ্ঠানে সংগঠনের প্রেসিডেন্ট নাসরিন রব রুবা ছয় নারীর হাতে পুরস্কার তুলে দেন। তিনি দেশে নারী উদ্যোক্তাদের এগিয়ে আসার পথে পুরস্কারপ্রাপ্তদের অবদানের কথা স্মরণ করেন।

নাসরিন রব রুবা বলেন, সংগঠনের প্রেসিডেন্ট হওয়ার পর এ পর্যন্ত ২১ জন নারী উদ্যোক্তাকে পুরস্কৃত করা হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জয়েন্ট ট্রেজারার আকলিমা সুলতানা এবং নির্বাহী কমিটির সদস্য রোখসানা অনোয়ারও আলোচনায় অংশ নেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ছয় নারী উদ্যোক্তা পেলেন ডব্লিউইএ পুরস্কার !

আপডেট সময় : ১১:৩৬:২৭ পূর্বাহ্ণ, বুধবার, ২ আগস্ট ২০১৭