শনিবার | ৭ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ওআইসির মহাসচিব আজ রাতে ঢাকায় আসছেন !

  • amzad khan
  • আপডেট সময় : ১০:৫৮:১৯ পূর্বাহ্ণ, বুধবার, ২ আগস্ট ২০১৭
  • ৭৮০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

চার দিনের সফরে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব ড. ইউসুফ বিন আহমদ আল-ওথাইমিন আজ বুধবার রাতে ঢাকায় আসছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ওআইসির মহাসচিবের দায়িত্ব পাওয়ার পর বাংলাদেশে এটি হবে তার প্রথম সফর। সফরে তিনি পাঁচ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

ঢাকায় অবস্থানকালে ওআইসির মহাসচিব রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন তিনি। পরে তার সম্মানে এক নৈশভোজের আয়োজন করা হবে।

আল-ওথাইমিন শুক্রবার কক্সবাজারের কুতুপালং ও আশেপাশের রাখাইন ক্যাম্প পরিদর্শন করবেন এবং রাখাইন মুসলমানদের সঙ্গে কথা বলবেন।

এই সফর তাকে স্থানীয় প্রশাসন ও সেখানে কর্মরত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থায় কর্মরত প্রতিনিধিদের কাছ থেকে সেখানকার পরিস্থিতি সম্পর্কে জানার এবং ওআইসির বিভিন্ন ইস্যু নিয়ে বাংলাদেশের নেতৃত্বের কাছ থেকে পরামর্শ পাওয়ার সুযোগ সৃষ্টি করবে।

বিবৃতিতে বলা হয়, আগামী বছর অনুষ্ঠিতব্য পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৪৫তম ওআইসি কাউন্সিল আয়োজনে বাংলাদেশ স্বাগতিক দেশ হওয়ায় এই সফর বাংলাদেশ-ওআইসি সচিবালয় সহযোগিতা ছাড়াও অন্যান্য দ্বিপক্ষীয় সহযোগিতার ব্যাপারে সহায়ক হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

ওআইসির মহাসচিব আজ রাতে ঢাকায় আসছেন !

আপডেট সময় : ১০:৫৮:১৯ পূর্বাহ্ণ, বুধবার, ২ আগস্ট ২০১৭