শনিবার | ৭ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লক্ষ্মীপুরে এমপির শোভাযাত্রার মোটরসাইকেল ধাক্কায় এক কৃষক নিহত ॥ আহত ১০

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৭:৫১:৩২ অপরাহ্ণ, মঙ্গলবার, ১ আগস্ট ২০১৭
  • ৭৮০ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ  লক্ষ্মীপুর রামগতি-কমলনগর আসনের এমপি মো.আবদুল্লাহ আল-মামুনের এলাকা আগমনে মোটর সাইকেল শোভাযাত্রা মিছিলের গাড়ি চাপা পড়ে দুর্ঘটনায় কৃষক মোঃ ফারুক নিহতসহ আহত হয়েছেন ১০ জন। সোমবার বিকেলে কমলনগর-রামগতি সড়কের রামগতির উত্তর চরনেয়ামত এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেন। পরে গুরুত্বর আহত মোঃ ফারুককে রামগতি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়ার পর তার অবস্থার অবনতি ঘটলে নোয়াখালী হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। ফারুক উত্তর চরনেয়ামত এলাকার সেফালী বাড়ির কামাল হোসেনের ছেলে ও স্থানীয় কৃষক। এ দিকে নিহতের স্বজনরা এঘটনার বিচার দাবী করলেও শেষ পর্যন্ত ঘটনা ধামাচাপা দিতে একটি মহল ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের প্রক্রিয়া শেষ করে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, সোমবার বিকেলে স্থানীয় এমপি মোঃ আবদুল্লাহকে  নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করেন স্থানীয় যুবলীগের প্রায় ৭শ থেকে ৮ শত নেকাকর্মী। পরে মিছিলটি ফেরার পথে রামগতির চরনেয়ামত এলাকায় পৌঁছলে কয়েকটি মোটরসাইকেল পথচারীসহ স্থানীয়লোকজনের ওপর তুলে দেন। এসময় কৃষক মোঃ ফারুকসহ ১০ আহত হন। পরে তাকে গুরুতর অবস্থায় প্রথমে রামগতি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্্র ও পরে নোয়াখালী হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানান, স্থানীয়দের নিকট দুর্ঘটনার খবর পেয়ে দুর্ঘটনায় নিহত মোঃ ফারুকের  মৃতদেহ রামগতি থানায় নেয়া হয়। পরে নিহতদের আবেদনের  প্রেক্ষিতে রাতে মৃত দেহটি তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
রামগতি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল জানান,মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত কৃষক ফারুকের লাশ  উদ্ধার করা হয়। পরে তাদের স্বজনদের নিকট হস্তান্তর করা হয়।
এ দিকে নিহতের স্বজনরা জানান, এমপির লোকজনের ভয়ভীতি ও চাপের মুখে তারা ময়নাতদন্ত ছাড়াই তড়িগড়ি করে লাশ দাফন করতে বাধ্য হন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

লক্ষ্মীপুরে এমপির শোভাযাত্রার মোটরসাইকেল ধাক্কায় এক কৃষক নিহত ॥ আহত ১০

আপডেট সময় : ০৭:৫১:৩২ অপরাহ্ণ, মঙ্গলবার, ১ আগস্ট ২০১৭