শুক্রবার | ৬ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে : ইসি সচিব Logo বাঁকা ইউনিয়নে বিএনপির মহিলা সমাবেশে নেতাকর্মীদের সরব উপস্থিতি Logo জীবননগরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ Logo খুবিতে প্লাস্টিক দূষণ প্রতিরোধে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা কর্মসূচি Logo চাঁদপুরে আক্কাছ আলী রেলওয়ে একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব। Logo এক আসনে দুই বিএনপি প্রার্থী! ফরিদগঞ্জে ভোটের সমীকরণ ওলটপালট, সুযোগ খুঁজছে জামায়াত Logo খুবিতে দুই দিনব্যাপী স্থাপত্য থিসিস প্রদর্শনী Logo চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo সৌহার্দ্য আর সংস্কৃতির মেলবন্ধনে গাজীপুর জেলা সাংবাদিকদের মিলনমেলা

চুল বাঁধা অবস্থায় নারীদের নামাজ হবে কি ?

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:১৫:৫৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ১ আগস্ট ২০১৭
  • ৮১৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় বেসরকারি একটি টেলিভিশনের জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।

প্রশ্ন : আমি অনেক বিষয় যেমন সহিহ হাদিস, বুখারি শরিফ পড়াশোনা করি। আপনাদের এই অনুষ্ঠান আমি নিয়মিত দেখি। ইউটিউবেও ড. সাইফুল্লাহ সাহেবের অনুষ্ঠানগুলো দেখি। হঠাৎ দু-তিনদিন আগে আমি জানতে পারলাম, মেয়েরা নাকি নামাজ পড়ার সময় চুল ছেড়ে দিত হবে। চুলে যে আমরা খোঁপা করি বা ক্লিপ বেঁধে রাখি এটা নাকি ঠিক না? আমাকে এটা একটু জানাবেন যে, আসলে আমরা চুলগুলি কী করব?

উত্তর : সালাতের সময়ে চুল ছেড়ে দেওয়ার বিষয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। একদল ওলামায়ে কেরাম এটাকে মুস্তাহাব বা উত্তম বলেছেন। যদি কেউ নামাজের আগেই চুলে বেণী করে নেন অথবা আগেই করে থাকেন, তাঁর জন্য বাধ্যতামূলক নয় যে, চুলকে ছেড়ে দিতে হবে। যদি কেউ ছেড়ে দেন, তাহলে তিনি তাঁদের (যাঁরা এই বক্তব্য দিয়েছেন, উত্তম হওয়ার বিষয় বলেছেন) এই আমলটি করলেন। তবে, এটা বাধ্যতামূলক বিষয় নয় যে এই কারণে সালাত মাকরূহ হবে অথবা সালাত নষ্ট হবে বা সালাতের ফজিলত কম হবে। এই ধরনের বাধ্যতামূলক বিষয় নয়।

নামাজের আগে যদি কেউ চুল বাঁধেন অথবা ছেড়ে দেন, উভয় অবস্থায় তাঁর মাথার চুল ঢেকে রাখতে হবে। যদি চুল আগে বেঁধে রাখেন সেই অবস্থায় নামাজ শুদ্ধ হয়ে যাবে, আর যদি চুল ছেড়ে দেন এবং ঢেকে রাখেন সেই অবস্থায়ও নামাজ শুদ্ধ হয়ে যাবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে : ইসি সচিব

চুল বাঁধা অবস্থায় নারীদের নামাজ হবে কি ?

আপডেট সময় : ০৭:১৫:৫৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ১ আগস্ট ২০১৭