শনিবার | ৭ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেখ হাসিনা আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত বিশ্বনেত্রী: কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী !

  • আপডেট সময় : ০৬:৪২:০১ অপরাহ্ণ, মঙ্গলবার, ১ আগস্ট ২০১৭
  • ৭৯০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন শুধু বাংলাদেশের নেতা নন, আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত বিশ্বনেত্রী। বিশ্বনেতারা তাকে খুবই গুরুত্ব দেন। বর্তমান প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বিশ্বে মর্যাদাশীল। তাই অনেক প্রতিকূলতাকে অতিক্রম করে দৃঢ় মনোবল নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

শোকাবহ আগস্টের প্রথমদিন আজ মঙ্গলবার আওয়ামী যুবলীগ আয়োজিত মাসব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনী আগামী ৩১ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে শুরু হয়ে চলবে রাত ৮টা পর্যন্ত। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।

যুব সমাজের উদ্দেশ্যে মতিয়া চৌধুরী বলেন, দেশের প্রতিটা আন্দোলন সংগ্রামে এদেশের যুব সমাজ হাসতে হাসতে জীবন দিয়ে গেছে। এর উদাহরণ শহীদ নূর হোসেন।

যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সংসদ সদস্য ও সঙ্গীত শিল্পী মমতাজ বেগম প্রমুখ বক্তব্য রাখেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

শেখ হাসিনা আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত বিশ্বনেত্রী: কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী !

আপডেট সময় : ০৬:৪২:০১ অপরাহ্ণ, মঙ্গলবার, ১ আগস্ট ২০১৭