রবিবার | ৮ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নির্বাচনে বিএনপি যাবে, তবে শেখ হাসিনার অধীনে নয় : গয়েশ্বর চন্দ্র রায় !

  • আপডেট সময় : ০৬:৩৬:৫৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ১ আগস্ট ২০১৭
  • ৭৮৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে। তবে শেখ হাসিনা সরকারের অধীনে নয়।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত ‘জাতীয় নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ সহায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জাতীয়তাবাদী সাইবার দলের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এই সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক রবি তালুকদার প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন সাইবার দলের প্রতিষ্ঠাতা সভাপতি কামরুল ইসলাম।

গয়েশ্বর আরও বলেন, যদি সরকার আজ ঘোষণা দেয় যে, আগামী নির্বাচন নির্দলীয় সহায়ক সরকারের অধীনে হবে, তাহলে ৩০০ আসনের মধ্যে একটি টিকিট কেনারও প্রার্থী খুঁজে পাবে না আওয়ামী লীগ।

দেশের গণমাধ্যম এখনও গণবান্ধব হতে পারেনি দাবি করে বিএনপির এই নেতা বলেন, মিডিয়া ব্যবসায়ীদের হাতে। এখন ব্যবসায়ীদের সরকার লাগে, সরকারেরও ব্যবসায়ী লাগে। মিডিয়া স্বাধীন হওয়ার ক্ষেত্রে এটাই সবচেয়ে বড় বাধা। মিডিয়া মালিকদের নিরাপত্তার স্বার্থে সাংবাদিকরা কাজ করতে পারে না। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে সাংবাদিকদের সাহসিকতার সঙ্গে কাজ করতে হবে।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ৫৭ ধারার ভয়ে মিডিয়া সংকুচিত হয়ে গেছে। সাংবাদিকরা নির্ভয়ে লিখতে পারছেন না। মিডিয়ার মালিকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

নির্বাচনে বিএনপি যাবে, তবে শেখ হাসিনার অধীনে নয় : গয়েশ্বর চন্দ্র রায় !

আপডেট সময় : ০৬:৩৬:৫৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ১ আগস্ট ২০১৭