শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

শাহজালালে অল্পের জন্য রক্ষা পেলেন ২৬ হজযাত্রী !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:১১:২৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ১ আগস্ট ২০১৭
  • ৭৮২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানবন্দরে অল্পের জন্য রক্ষা পেলেন ২৬ হজযাত্রী। বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে যাওয়ার পথে ড্রাইভওয়েতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে হজ যাত্রী সহ একটি বাস ড্রাইভওয়ের পাশের রেলিং ভেঙে ঝুলতে থাকে।

তবে শেষ পর্যন্ত অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাসটিতে থাকা ২৬ হজযাত্রী।  রেলিং ভেঙে বাসটি পড়ে গেলে ১৫ ফুট নিচে পড়ে যেত। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দুপুর ১২টার দিকে রাজধানীর আশকোনা হজ ক্যাম্প থেকে ২৬ হজযাত্রী নিয়ে রওনা দেয় আনন্দ সুপার পরিবহনের একটি মিনিবাস। বাসটি বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে যাওয়ার পথে ড্রাইভওয়েতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে ড্রাইভওয়ের পাশে রেলিং ভেঙে ঝুলতে থাকে এটি। তবে শেষ পর্যন্ত ১৫ ফুট নিচে পড়ে না যাওয়ায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান হজযাত্রীরা। প্রায় এক ঘণ্টা পর বিমানবাহিনীর রেকারের সাহায্যে বাসটি উদ্ধার করা হয়। যান্ত্রিক ত্রুটির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারায় বলে জানা গেছে।

বিমানবন্দর থানার ওসি নূরে আজম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাসটির যান্ত্রিক সমস্যা ছিল কিনা- তা পরীক্ষা করে দেখা হচ্ছে। বাসচালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে বলেও জানান তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

শাহজালালে অল্পের জন্য রক্ষা পেলেন ২৬ হজযাত্রী !

আপডেট সময় : ০৬:১১:২৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ১ আগস্ট ২০১৭