শনিবার | ৭ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মঙ্গলবারের চারটি ও বুধবারের একটি হজ ফ্লাইট বাতিল !

  • amzad khan
  • আপডেট সময় : ০৩:১০:৩৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ১ আগস্ট ২০১৭
  • ৭৮৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ই-ভিসা জটিলতাসহ যাত্রী সংকটের কারণে পবিত্র হজ গমনেচ্ছু যাত্রীদের আজ মঙ্গলবারের চারটি ফ্লাইট ও বুধবার সকালের একটি ফ্লাইট বাতিল করেছে বাংলাদেশ বিমান। বিষয়টি জানিয়েছেন, বিমানের জনসংযোগ ম্যানেজার শাকিল মেরাজ।

এ ব্যাপারে তিনি জানান, ফ্লাইট বাতিল হলেও হজ যাত্রীদের পরিবহনে কোনো সমস্যা হবে না। এবার নির্ধারিত হজযাত্রীর অতিরিক্ত সাড়ে চার হাজার যাত্রী পরিবহনের পদক্ষেপ নিয়ে রেখেছে বাংলাদেশ বিমান।

এর আগে সোমবার জানানো হয়েছিল মঙ্গলবার ভোর ৪টা ৫৫, সকাল ৮টা ৫৫ ও রাত ১১টা ৪৫ মিনিটের হজ ফ্লাইট বাতিল করেছে বিমান কর্তৃপক্ষ। পরে আজ বিকেলের একটি ফ্লাইটও বাতিলের ঘোষণা দেয় বিমান কর্তৃপক্ষ। পাশাপাশি, বুধবার সকালের একটি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

মঙ্গলবারের চারটি ও বুধবারের একটি হজ ফ্লাইট বাতিল !

আপডেট সময় : ০৩:১০:৩৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ১ আগস্ট ২০১৭