শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

গাজীপুরে ছেলেকে হত্যার পর বাবার আত্মহত্যা !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:৫৩:৪৮ অপরাহ্ণ, সোমবার, ৩১ জুলাই ২০১৭
  • ৭৮৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ছয় বছরের ছেলে সন্তানকে গলা কেটে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বাবা রাশেদুল (৪০)। এই মর্মান্তিক ঘটনা ঘটেছে গাজীপুর সিটি করপোরেশনের জয়দেবপুর থানাধীন পেয়ারা বাগান এলাকায়। রাশেদুল পরিবারসহ ওই এলাকায় থাকতেন।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ছেলের নাম সাঈদী হাসান (৬)। জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের ভোগড়া পেয়ারা বাগান এলাকার স্থানীয় আবুল হোসেনের বাড়িতে ছয় বছরের ছেলে সাঈদী হাসান নিয়ে ভাড়া থাকতো রাসেদুল। রাশেদুলের সঙ্গে তার পিতা-মাতাও থাকতেন। সে পেশায় ভ্যানগাড়ি চালক। তার স্ত্রী গ্রামের বাড়ি রংপুরে থাকে। পারিবারিক কলহের জেরে রাসেদুল তার ছেলে সাইদী হাসান (৬) কে বটি দিয়ে গলা কেটে হত্যা করে। পরে রাশেদুল (৪০) ঘরের দরজা বন্ধ করে ফাঁসিতে ঝুঁলে আত্মহত্যা করে।

তিনি আরও জানান, নিহতদের বাড়ি রংপুরের মিঠাপুকুর থানার বড় হযরতপুর গ্রামে। ঘটনার সময় রাসেদুলের পিতা মাতা ঘরে ছিলেন না। পরে পাশের ঘরের লোকজন ঘরের দরজা ভেঙ্গে দু’জনের মরদেহ দেখতে পায়। খবর পয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

গাজীপুরে ছেলেকে হত্যার পর বাবার আত্মহত্যা !

আপডেট সময় : ০১:৫৩:৪৮ অপরাহ্ণ, সোমবার, ৩১ জুলাই ২০১৭