শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

রাজধানীতে নেশাগ্রস্ত স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:৪৭:৫২ অপরাহ্ণ, সোমবার, ৩১ জুলাই ২০১৭
  • ৭৮৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজধানীর রামপুরাতে নেশাগ্রস্ত স্বামীর মারধরে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মৃত সেই গৃহবধূর নাম পারভিন আক্তার (৪৫)।

গতকাল রবিবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। মৃতের বাড়ি ফেনীর সোনাগাজীর সেন্নারখিল গ্রামে। তার বাবার নাম আব্দুর রব।

প্রতিবেশী মমিনা খাতুন জানান, পারভিনের স্বামী মনির একজন নেশাগ্রস্ত। সে কোনো কাজ করে না। ভোরে মনির নেশার জন্য পারভিনের কাছে টাকা চান। এসময় পারভিন টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে খুব মারধর করেন মনির। গুরুতর আহত হয়ে মেঝেতে অচেতন অবস্থায় পড়ে থাকলে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে রাখা ও সংশ্লিষ্ট থানায় বিষয়টি জানানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজধানীতে নেশাগ্রস্ত স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু !

আপডেট সময় : ০১:৪৭:৫২ অপরাহ্ণ, সোমবার, ৩১ জুলাই ২০১৭