রবিবার | ৫ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবিতে ইয়েস প্রোগ্রাম: তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান Logo খুবির কলা ও মানবিক স্কুলের নতুন ডিন অধ্যাপক ড. মো. দুলাল হোসেন Logo ডাব থেকে টিউমার: শাহরাস্তিতে চিকিৎসা দক্ষতায় আস্থার নাম ডা. মো. আরিফুল হাসান Logo থানায় ডুকে ওসিসহ পুলিশ সদস্যদের উপর হামলায় এজাহার ভুক্ত যুব জামাতের ২ নেতা  ডিবির হাতে গ্রেফতার  Logo নতুন সময়সূচিতে চলবে সরকারি-বেসরকারি অফিস Logo খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল Logo বীরগঞ্জ ক্লিনিকে সিজারে প্রসূতির মৃত্যু, কর্তৃপক্ষ পলাতক Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক

রাশিয়ান নেতা খুবই স্মার্ট : ট্রাম্প

  • amzad khan
  • আপডেট সময় : ১২:১৬:২৯ অপরাহ্ণ, শনিবার, ৩১ ডিসেম্বর ২০১৬
  • ৮৮৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের বহিষ্কার না করার ঘোষণায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসা করেছেন ডোনাল্ড ট্রাম্প।এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, তিনি সবসময়ই জানতেন রাশিয়ান নেতা খুবই স্মার্ট একজন মানুষ।

যদিও রিপাবলিকান সিনেটর ও সাবেক প্রেসিডেন্ট প্রার্থী জন ম্যাককেইন বলেছেন এবারের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার সাইবার কার্যক্রমে যে যোগসূত্র পাওয়া যাচ্ছে, তা যুদ্ধের শামিল এবং এজন্য যুক্তরাষ্ট্রের উচিত রাশিয়াকে মূল্য দিতে বাধ্য করা।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় মস্কো মার্কিন ডেমোক্রেটিক পার্টির ইমেইল হ্যাক করেছে বলে অভিযোগ তুলে ওয়াশিংটন ৩৫ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করে।

রাশিয়ার দিকে থেকে একই ব্যবস্থা নেয়ার কথা বলা হলেও পরে প্রেসিডেন্ট পুতিন ঘোষণা দেন যে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে রাশিয়ার কূটনীতিকদের বহিষ্কার করার জবাব হিসেবে রাশিয়া কোনো মার্কিন কূটনীতিককে এখনি বহিষ্কার করবে না।

পুতিন বলেছেন, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়ার আগে তিনি আগামী মাসে ডোনাল্ড ট্রাম্পের দায়িত্বভার গ্রহণ পর্যন্ত অপেক্ষা করবেন।আসছে জানুয়ারির ২০ তারিখে দায়িত্বভার গ্রহণ করবেন নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে ইয়েস প্রোগ্রাম: তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান

রাশিয়ান নেতা খুবই স্মার্ট : ট্রাম্প

আপডেট সময় : ১২:১৬:২৯ অপরাহ্ণ, শনিবার, ৩১ ডিসেম্বর ২০১৬