শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

নারায়ণগঞ্জে অস্ত্রসহ জেএমবির ৩ সদস্য গ্রেফতার !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৩৮:৩৭ অপরাহ্ণ, রবিবার, ৩০ জুলাই ২০১৭
  • ৭৯৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বক্তাবলী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির (তামিম-সারোয়ার) তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি বিদেশী রিভলবার, ৫ রাউন্ড গুলি, ২টি চাকু, বিস্ফোরক দ্রব্যাদি ও জঙ্গি বই লিফলেট উদ্ধার করা হয়েছে।

গত শুক্রবার বিকেল ৫টা হতে রাত ১১টা পর্যন্ত ওই অভিযান সম্পর্কে শনিবার দুপুরে নারায়ণগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১ এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে তথ্য জানান ক্যাম্প অধিনায়ক লে. কর্ণেল কামরুল হাসান।

গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লার মুরাদনগর থানার ওয়ালিউল্লাহ চিশতি জনি ওরফে আবু ওমর (২৭), বাগেরহাট জেলার মোল্লারহাটের আল আমিন শেখ রাজিব (২৫) ও কুমিল্লা জেলার দেবিদ্বার থানার কামরুল হাসান হৃদয় (৩৫)।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বক্তাবলীতে চরবয়রাগাদি এলাকাতে শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত অভিযান চালানো হয়। সেখানে জেএমবির সংঘবদ্ধরা একটি গোপন সভা করছিল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যায় ও ৩ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা স্বীকার করেছে তারা জেএমবির সারোয়ার তামিম গ্রুপের সক্রিয় সদস্য। নাশকতার পরিকল্পনার জন্য তাদের এজজন শীর্ষ নেতার নেতৃত্বে এ গোপন সভায় মিলিত হয়েছিল। গ্রেফতারকৃতদে রমধ্যে ওয়ালিউল্লাহ চিশতির বিরুদ্ধে এর আগেও সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক

নারায়ণগঞ্জে অস্ত্রসহ জেএমবির ৩ সদস্য গ্রেফতার !

আপডেট সময় : ১২:৩৮:৩৭ অপরাহ্ণ, রবিবার, ৩০ জুলাই ২০১৭