বৃহস্পতিবার | ৯ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন Logo পলাশবাড়ীতে কলেজ ছাত্রকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যাচেষ্টা; থানায় অভিযোগ Logo খুবিতে নৈয়ায়িকের নেতৃত্বে নওরীন-মীম Logo টেকসই, নিরাপদ ও আধুনিক সড়ক নেটওয়ার্কে চাঁদপুরে বদলে যাচ্ছে সড়কের চিত্র গুণগতমান নিশ্চিতে নিরলস সওজ Logo ইবির বুননের সভাপতি ফাওজিয়া, সম্পাদক সাইমুম Logo কয়রায় নদীতে নৌকা ডুবি: সাঁতরে বাঁচলেন একজন, নিখোঁজ দুই জেলে Logo বোরো আবাদে পানির সংকট: দেওয়ানখালী খালে ইজারাদারের বিরুদ্ধে চাষিদের মানববন্ধন

আত্মঘাতী জঙ্গিদের ধরতে নজরদারি বাড়ানো হয়েছে !

  • amzad khan
  • আপডেট সময় : ১০:৫৭:১২ পূর্বাহ্ণ, শনিবার, ৩১ ডিসেম্বর ২০১৬
  • ৮৮৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আত্মঘাতী জঙ্গিদের ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। ময়মনসিংহ জেলার পুলিশ সুপারের কার্যালয়ে এক আলোচনা সভা শেষে স্থানীয় সাংবাদিকদের তিনি এ কথা জানান।

এসময় জঙ্গি নির্ম‍ূল করতে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আইজিপি বলেন, নতুন করে যাতে কেউ জঙ্গি তৎপরতায় অংশ নিতে না পারে সে জন্য প্রত্যেক পরিবারকে তাদের সন্তানের প্রতি সচেতন হতে হবে।

অচিরেই আত্মঘাতী হামলাকারীদের আইনের আওতায় আনা হবে জানিয়ে পুলিশের মহাপরিদর্শক বলেন, ইংরেজি নববর্ষে রাজধানীসহ দেশের বড় শহরগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যাবস্থা নেওয়া হয়েছে।

পরে তিনি ময়মনসিংহ জেলার পুলিশ সুপারের কার্যালয় ও অফিসার্স মেস-১’র ভিত্তি প্রস্তর স্থাপন, সিসি ক্যামেরা নেটওয়ার্ক, অত্যাধুনিক কন্ট্রোল রুম ও মিডিয়া সেন্টারের উদ্বোধন করেন। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) মোহাম্মদ নূরে আলম, কোতোয়ালি মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আল-আমিন প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

আত্মঘাতী জঙ্গিদের ধরতে নজরদারি বাড়ানো হয়েছে !

আপডেট সময় : ১০:৫৭:১২ পূর্বাহ্ণ, শনিবার, ৩১ ডিসেম্বর ২০১৬