বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

দ্রুত ওয়ানস্টপ সার্ভিস চালুর দাবি রিহ্যাবের !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:২৯:৪৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ জুলাই ২০১৭
  • ৭৯১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দ্রুত ওয়ানস্টপ সার্ভিস চালুর জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যানের কাছে দাবি জানিয়েছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সহ-সভাপতি (প্রথম) লিয়াকত আলী ভূইয়া।

গতকাল সোমবার (রাজউক) কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যান মো. আব্দুর রহমানের সঙ্গে লিয়াকত আলী ভূইয়ার নেতৃত্বে রিহ্যাবের ১০ সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎকরে। এ সময় উক্ত দাবি জানানো হয়।

রিহ্যাবের সদস্য ছাড়া কোনো ডেভেলপারকে যেন রাজউকের নিবন্ধন এবং প্ল্যান পাস করতে না দেওয়া হয়, সে বিষয়েও রাজউক চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেন রিহাবের সহ-সভাপতি।

প্রতিনিধিদলে ছিলেন- রিহ্যাবের পরিচালক ও বিল্ডিং স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান স্থপতি এ কে এম কামরুজ্জামান, বিল্ডিং স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ মহিউদ্দিন শিকদার, রিহ্যাবের পরিচালক কামাল মাহমুদ, প্রকৌশলী মো. আল আমিন, মো. শাকিল কামাল চৌধুরী, মোহাম্মদ আবু বকর সিদ্দিক, এস এম হাফিজ আল-আসাদ, মো. জহির আহমেদ ও প্রকৌশলী এন এম নূর কুতুবুল আলম।

এ সময় রাজউকের চেয়ারম্যান ওয়ানস্টপ সার্ভিস চালুর বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান। একই সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের পরিপত্রসহ লিখিত আবেদন করলে রিহ্যাবের সদস্য ছাড়া কোনো ডেভেলপার ব্যবসায়ীকে রাজউকের নিবন্ধন এবং প্ল্যান পাস করতে দেওয়া হবে না বলে আশ্বাস দেন।

উল্লেখ্য, বাণিজ্য মন্ত্রণালয় সম্প্রতি এক পরিপত্রে নির্দেশনা দেয় যে, রিহ্যাব সদস্য ছাড়া কোনো ডেভেলপার রিয়েল এস্টেট ব্যবসা করতে পারবে না। পরিপত্রে আরো বলা হয়, বাণিজ্য সংগঠন অধ্যাদেশ ১৯৬১ এর ১৩ (১) ধারা মতে সব ডেভেলপার প্রতিষ্ঠানকে রিহ্যাবের সদস্য পদ আবশ্যিকভাবে গ্রহণ করার বিষয়ে সরকার দৃঢ় অবস্থান গ্রহণ করেছে। পরিপত্রে সব ডেভেলপার প্রতিষ্ঠানকে রিহ্যাবের সদস্য পদ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দ্রুত ওয়ানস্টপ সার্ভিস চালুর দাবি রিহ্যাবের !

আপডেট সময় : ১২:২৯:৪৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ জুলাই ২০১৭