বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

রক্ত-মাংসের নয়, সিলিকনের তৈরি হৃদয় ! ‌

  • amzad khan
  • আপডেট সময় : ০১:০৫:১৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭
  • ৭৯৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রক্তমাংসের নয়, সিলিকনের তৈরি হৃদয়। না কোনও গল্পকথা নয়, একেবারে সত্যি। সম্প্রতি একদল বিজ্ঞানী সিলিকন দিয়ে এমনই একটি হৃদযন্ত্র তৈরি করলেন যা একেবারে আসল হৃদযন্ত্রের মতই কাজ করছে। বিজ্ঞানীরা জানান, ধাতু এবং প্লাস্টিকের তৈরি পাম্পের মাধ্যমে হৃদযন্ত্রের বিকল্প হিসাবে যা ভাবা হয়েছিল তার চেয়ে সিলিকনের তৈরি হৃদযন্ত্র অনেক বেশি কার্যকরী।

জানা গেছে, সুইজারল্যান্ডের ইটিএইচ জিউরিক কেন্দ্রে দীর্ঘদিন ধরে এই গবেষণা চলছিল। গবেষণার ফল অবশেষে হাতেনাতে পাওয়া গেল। একটি থ্রিডি প্রিন্টারের সাহায্যে মানুষের হৃদযন্ত্র পুরোটাই তৈরি করা সম্ভব হল সিলিকনের মাধ্যমে।

ঠিক মানুষের রক্তমাংসের হৃদযন্ত্রের মতোই এটি অবিকল কাজ করবে। আসল হৃদযন্ত্রের মতই এতে দু’‌টি অলিন্দ রয়েছে। তবে বিভাজিকার বদলে রয়েছে দু’‌টি আলাদা প্রকোষ্ঠ। যার একটি প্রকোষ্ঠের মধ্য দিয়ে রক্ত প্রবেশ করতে পারে এবং অন্য একটি প্রকোষ্ঠ দিয়ে তা পাম্প হয়ে বেরিয়ে যেতে পারে। এই সিলিকন হৃদযন্ত্র ৩ হাজার বার বিট করতে পারছে। তার পরই অবশ্য এর কাজ সমাপ্ত হয়ে যাচ্ছে। এই সিলিকন হৃদযন্ত্রের সহায়তায় একজন মানুষ ৩০ থেকে ৪৫ মিনিট বেঁচে থাকতে পারবেন। তবে গবেষকরা এখন এমন এক পদার্থের খোঁজ চালাচ্ছে, যা আসল হৃদযন্ত্রের মতই মানুষকে বাঁচিয়ে রাখতে পারবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

রক্ত-মাংসের নয়, সিলিকনের তৈরি হৃদয় ! ‌

আপডেট সময় : ০১:০৫:১৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭