বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

মাত্র ১০ সেকেন্ডে দাঁত পরিষ্কার হবে ‘আমব্রুসে’!

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৫৭:৪২ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭
  • ৭৮৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

এই টেকনোলজির যুগে সময় নষ্ট করার মত সময় কার আছে। এখন সব কিছু সহজ থেকে আরও বেশী সহজ করা হচ্ছে। সে জায়গায় সকালে ঘুম থেকে উঠে মাত্র ব্রাশ করতে গিয়ে মিনিট পাঁচেক সময় নষ্ট করা বিরাট ব্যাপার। এই সমস্যার সমাধানে বিস্ময়কর এক অটোম্যাটিক টুথব্রাশ আবিষ্কার করা হল। টুথব্রাশে পেস্ট লাগিয়ে এখন আর সময় নষ্ট করতে হবে না। নতুন ডিভাইসে আপনার দাঁত পরিষ্কার করতে সময় নেবে মাত্র ১০ সেকেন্ড, এমনকি দাতেঁর প্লাকও পরিষ্কার করবে, ফলে প্রতি বছরে কয়েক ঘণ্টা বেঁচে যাবে আপনার বাথরুমের সময়।

ব্যতিক্রম আকৃতির এই টুথব্রাশের নাম ‘আমব্রুস’। এর প্রস্তুতকারী সংস্থা জানিয়েছে, আমব্রুস টুথব্রাশ মুখের প্রতিটি দাতঁ পরিষ্কার করতে সক্ষম। দাঁত মাজার জন্য এই টুথব্রাশ আপনাকে হাত দিয়ে ধরে ব্যবহার করতে হবে না। বরঞ্চ মুখের ভেতর ঢুকিয়ে বাটন চাপ দিলে মাত্র ১০ সেকেন্ডের মধ্যে দাঁত ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে। আমব্রুস টুথব্রাশ ব্যাকটেরিয়া প্রতিরোধী সিলিকন দ্বারা তৈরি করা হয়েছে এবং ব্রাশের লোমগুলো তৈরি হয়েছে থ্রিডি টেকনোলজি দিয়ে। এটি ভাইব্রেশন টেকনোলজিতে প্রতিটি দাঁত পরিষ্কার করে থাকে। সাধারণ টুথব্রাশে দাঁত পরিষ্কারে যেখানে সময় লাগে ১২০ সেকেন্ড, সেখানে আমব্রুস টুথব্রাশে সময় লাগবে মাত্র ১০ সেকেন্ড।

চার্জারসহ আমব্রুস টুথব্রাশের দাম পড়বে ৯০ ডলার এবং এর টুথপেস্টের দাম ৩.৪০ ডলার। টুথপেস্ট প্রায় ১ মাস ব্যবহার করা যাবে। ভালো কার্যকারিতা পেতে আমব্রুস টুথব্রাশটি ২/৩ মাসের মধ্যে পরিবর্তন করতে হবে। আগামী ডিসেম্বরে এটি বাজারে আসবে বলে জানা গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

মাত্র ১০ সেকেন্ডে দাঁত পরিষ্কার হবে ‘আমব্রুসে’!

আপডেট সময় : ১২:৫৭:৪২ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭