বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

চালের দ্বিতীয় চালান ভিয়েতনাম থেকে এসেছে !

  • আপডেট সময় : ১২:০২:৪২ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭
  • ৭৮১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ভিয়েতনাম থেকে বাংলাদেশে এসে পৌঁছেছে আমদানি করা চালের দ্বিতীয় চালান। এই দফায় মোট ২৭ হাজার টন চাল এসেছে।

আজ সোমবার সকাল ৮টায় এমভি প্যাক্স নামে একটি জাহাজ ভিয়েতনাম থেকে চট্টগ্রাম বন্দরের বহিনোঙ্গরে এসে পৌঁছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, কর সংক্রান্ত প্রক্রিয়া শেষ হওয়ার পরে দ্রুতই চাল খালাসের কাজ শুরু হবে।

খাদ্য মন্ত্রণালয়ের বিভাগের চলাচল ও সংরক্ষণ বিভাগের নিয়ন্ত্রক মো. জহিরুল ইসলাম জানান, নমুনা সংগ্রহ ও শুল্ক বিভাগের আনুষ্ঠানিকতা শেষ হওয়া মাত্রই জাহাজটিকে জেটিতে নোঙর করতে দেওয়া হবে।

এর আগে গত ১৩ জুলাই ২০ হাজার টন চাল নিয়ে ভিয়েতনাম থেকে বাংলাদেশে আসে আমদানি করা চালের প্রথম চালান। ওই জাহাজটি থেকে এরইমধ্যে চাল খালাসের কাজ শুরু হয়েছে।

চাল আমদানির স্থানীয় শিপিং এজেন্ট ইউএনআই শিপ এর ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন জানান, আরো চারটি জাহাজ কিছুদিনের মধ্যেই ভিয়েতনাম থেকে চাল নিয়ে বাংলাদেশের উদ্দেশে রওনা দেবে।

খাদ্য বিভাগের সূত্রমতে, ভিয়েতনাম থেকে মোট দুই লাখ টন চাল আমদানি করা হবে। এ ক্ষেত্রে প্রতি টন চালের দাম পড়ছে ৪৩০ ডলার বা ৩৪ হাজার টাকা। এ ছাড়া আরো ৫০ হাজার টন সেদ্ধ চাল আমদানি করা হবে যার দাম পড়বে টনপ্রতি ৪৭০ ডলার বা ৩৮ হাজার টাকা।

দেশের বিভিন্ন স্থানে বন্যা ও হাওর অঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতির পরিপ্রেক্ষিতে ভিয়েতনাম থেকে চাল আমদানির সিদ্ধান্ত নেয় সরকার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

চালের দ্বিতীয় চালান ভিয়েতনাম থেকে এসেছে !

আপডেট সময় : ১২:০২:৪২ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭