বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামে বয়লার বিস্ফোরণে আহত ৯ !

  • amzad khan
  • আপডেট সময় : ০৮:২৭:০১ অপরাহ্ণ, রবিবার, ১৬ জুলাই ২০১৭
  • ৭৮৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি অটো রোলিং মিলের বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৯ শ্রমিক আহত হয়েছেন। তারা হলেন মো. হাসান, নাসির উদ্দিন, সেকান্দর আলী, সঞ্জয়, ওমর ফারুক, মো. মোস্তফা, মো. রাজু, নিজাম উদ্দিন এবং শরিফুল।

রবিবার উপজেলার ভাটিয়ারী বানুরবাজার এলাকার সীমা অটো রোলিং মিলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি জানান, রবিবার সকালে বিকট শব্দে মো. শফি’র মালিকানাধীন সীমা অটো রোলিং মিলে বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৯ শ্রমিক আহত হয়েছেন। পরে আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

সীমা স্টিলের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ কিবরিয়া বলেন, কারিগরী ক্রুটির কারণে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এতে কয়েকজন শ্রমিক আহত হয়েছে।

জানা যায়, এ রি-রোলিং মিলে এর আগেও কয়েকবার বিস্ফোরণ ও দুর্ঘটনা ঘটেছে। ২০১২ সালের ১৫ জুন মিলটিতে ফার্নেস বয়লার বিস্ফোরিত হয়ে আবুল বাসার নামে একজন নিহত ও অন্তত ১০ শ্রমিক আহত হয়েছিল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রামে বয়লার বিস্ফোরণে আহত ৯ !

আপডেট সময় : ০৮:২৭:০১ অপরাহ্ণ, রবিবার, ১৬ জুলাই ২০১৭