বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

আন্তর্জাতিক সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কোর্সের উদ্বোধন !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৪৯:৩৩ পূর্বাহ্ণ, রবিবার, ১৬ জুলাই ২০১৭
  • ৭৮৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) বিজনেস ইনস্টিটিউটে শুরু হয়েছে আন্তর্জাতিক সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ কোর্স ।

গতকাল শনিবার ডিসিসিআইয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিসিসিআই বিজনেস ইনস্টিটিউটে শুক্রবার আন্তর্জাতিক সার্টিফিকেট, এডভান্সড সার্টিফিকেট ও ডিপ্লোমা ইন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট শীর্ষক ২২তম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিসিসিআইয়ের সহ-সভাপতি হোসেন এ সিকদার এবং বিশেষ অতিথি ছিলেন ডিসিসিআইয়ের মহাসচিব এ এইচ এম রেজাউল কবির। অনুষ্ঠানে হোসেন এ সিকদার বলেন, ‘ডিসিসিআই দেশের অন্যতম বৃহৎ ও সক্রিয় চেম্বার এবং আইএসও ৯০০১ সার্টিফায়েড। সদস্যদের সেবা দেয়ার পাশাপাশি ডিসিসিআই দেশে বেসরকারি খাতের উন্নয়নে নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। দেশে ব্যক্তি খাতে প্রশিক্ষণ-চাহিদা পূরণের লক্ষ্যে ঢাকা চেম্বার ১৯৯১ সালে এই ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠা করে এবং ১৯৯৯ সালে একে ডিবিআইতে উন্নীত করে।’

তিনি বলেন, ডিবিআই আন্তর্জাতিক সার্টিফিকেট, এডভান্সড সার্টিফিকেট ও ডিপ্লোমা ইন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট (পি) কোর্স ছাড়াও প্রতিবছর প্রায় ৭০টি স্বল্পমেয়াদী ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স পরিচালনা করছে।

অনুষ্ঠানে ডিবিআই-এর নির্বাহী পরিচালক মোঃ জয়নাল আব্দীন বলেন, এই প্রফেশনাল কোর্সের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা দেশীয় ও আন্তর্জাতিক বাণিজ্যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের সর্বাধুনিক টুলস্ ও টেকনিক সম্পর্কে জানতে পারবেন। এই কোর্স সংশ্লিষ্ট কোম্পানির ভাবমূর্তি, সুনাম, প্রবৃদ্ধি ও মুনাফা বৃদ্ধিতে সহায়তা করে এবং প্রফেশনালদের ক্যারিয়ার উন্নয়নে বিশেষ অবদান রাখে। এমনকি নতুন উদ্যোক্তাগণও এ প্রশিক্ষণলব্ধ জ্ঞান থেকে সাফল্য লাভ করতে পারেন এবং অন্যদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

আন্তর্জাতিক সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কোর্সের উদ্বোধন !

আপডেট সময় : ১১:৪৯:৩৩ পূর্বাহ্ণ, রবিবার, ১৬ জুলাই ২০১৭