বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা

টঙ্গীতে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:০৭:৪৩ অপরাহ্ণ, শনিবার, ১৫ জুলাই ২০১৭
  • ৭৭৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

গাজীপুরের টঙ্গীতে স্বামীর বিরুদ্ধে স্ত্রী খুকু মনিকে (২২) কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের স্বামী মো. হানিফকে (৩২) আটক করেছে পুলিশ।

শনিবার সকালে পারিবারিক দ্বন্দ্বে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। আটক হানিফ নেত্রকোনার কেন্দুয়া থানা এলাকার মজনু মিয়ার ছেলে। তারা টঙ্গীর বড় দেওড়া এলাকার পরানমন্ডলের টেক এলাকার সিদ্দিক মিয়ার বাড়ি ভাড়া থাকতো।

নিহতের বাবা দেলোয়ার হোসেন জানান, পারিবারিক বিষয়াদি নিয়ে শনিবার সকালে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সকাল সাড়ে ৮টার দিকে ঘরে থাকা দা দিয়ে গলা ও পেটে আঘাত করে। এসময় তার ডাক চিৎকারে প্রতিবেশীরা গিয়ে হানিফকে আটক করে পুলিশে খবর দেয়। গুরুতর অবস্থায় খুকুমনিকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ অভিযুক্ত স্বামীকে আটক করেছে বলে জানিয়েছেন টঙ্গী থানার এসআই চন্দন কুমার। তদন্তের পর হত্যার প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

টঙ্গীতে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক !

আপডেট সময় : ০৬:০৭:৪৩ অপরাহ্ণ, শনিবার, ১৫ জুলাই ২০১৭