শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামে ভারতীয় শিক্ষার্থীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:০৪:৫৫ অপরাহ্ণ, শনিবার, ১৫ জুলাই ২০১৭
  • ৭৮৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

চট্টগ্রামে বাসা থেকে এক ভারতীয় শিক্ষার্থীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম আসিফ শেঠ, বয়স ২৬ বছর। এছাড়া আহত অবস্থায় তার আরেক স্বদেশি সহপাঠী উইলসন (২৬) কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত আসিফ এবং আহত উইলসন নগরীর আকবর শাহ থানার আব্দুল হামিদ সড়কের একটি বাসায় এক কক্ষে থাকতেন। তারা দু’জনই চট্টগ্রামের বেসরকারি ইউএসটিসি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ।

এ ব্যাপারে মেডিক্যাল পুলিশ ফাঁড়ির নায়েক মোহাম্মদ হামিদ জানান, গতকাল শুক্রবার মধ্যরাতে দু’জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকরা আসিফকে মৃত ঘোষণা করেন। এছাড়া আসিফের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলেও জানান তিনি।

মোহাম্মদ হামিদ বলেন, ইউএসটিসির আরেক ভারতীয় ছাত্র নিরাজ গুরু রাত সোয়া ১টার দিকে ওই দু’জনকে হাসপাতালে আনেন। নিরাজ তার স্ত্রীকে নিয়ে ওই ফ্ল্যাটে আসিফ ও উইলসনের পাশের কক্ষে থাকেন।

তিনি আরো বলেন, নিরাজ বলেছে, আসিফ ও উইলসন রাত সাড়ে ১১টার দিকে তাদের কক্ষে মদ্যপান করছিল। ১২টার দিকে ওই কক্ষ থেকে শব্দ পেয়ে তিনি কক্ষটি খোলার চেষ্টা করেন। কিন্তু কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল। এক পর্যায়ে তিনি বিকল্প চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে উইলসনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তখন তিনি স্ত্রীকে নিয়ে উইলসনকে নিচে নামান। এ সময় আসিফকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে প্রতিবেশীদের সহায়তায় দু’জনকে উদ্ধার করে হাসপাতালে আনেন বলে নিরাজ জানিয়েছেন।

এদিকে তথ্যের সত্যতা নিশ্চিত বরে আকবর শাহ থানার এসআই জসিমউদ্দিন জানান, ওই বাসায় যে চারজন থাকতেন তারা সবাই ভারতের মণিপুরের বাসিন্দা। তবে তারা কে কোন বিভাগের কোন বর্ষের ছাত্র তা জানা যায়নি। কীভাবে এ হত্যাকাণ্ড ঘটল সে বিষয়ে তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রামে ভারতীয় শিক্ষার্থীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার !

আপডেট সময় : ০৬:০৪:৫৫ অপরাহ্ণ, শনিবার, ১৫ জুলাই ২০১৭