শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

কারিগরি ও প্রশাসনিক ত্রুটির কারণে গাজীপুরে বয়লার বিস্ফোরণ !

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:২৯:৫০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭
  • ৭৭৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

গাজীপুর কশিমপুরে ভয়াবহ বয়লার বিস্ফোরণের ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি। বৃহস্পতিবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা প্রশাসক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ূন কবীর এ কথা জানান।

তদন্ত কমিটির দেয়া রির্পোটের ভিত্তিতে জেলা প্রশাসক বলেন, দুর্ঘটনার কারণ হিসেবে কারিগরি ৫টি এবং প্রশাসনিক ২টি কারণ চিহ্নিত করা হয়েছে। রিপোর্টে উল্লেখ করা হয়, বয়লারের প্রেসার গেজটি নষ্ট হয়ে যাওয়ায়, ডেলিভারি লাইন বন্ধ থাকায়, লিভারটিতে স্লট কাটা না থাকায় বয়লারের কম্পনে ডেড ওয়েট উচ্চচাপের দিকে সরে গিয়ে ওভার প্রেসার সিচুয়েশন তৈরি হয়েছিল। অপারেটর কর্তৃক প্রেসার রিলিজ করতে ব্যর্থ হওয়া ও বয়লার মেইনটেন্যান্স কর্তৃপক্ষের বয়লার অপারেটরদের উপযুক্ত তদারকির অভাবে বয়লারটি বিস্ফোরিত হয়েছে বলে তদন্ত কমিটির নিকট প্রতীয়মান হয়েছে। এছাড়াও তদন্ত প্রতিবেদনে কারখানায় নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য ২০টি সুপারিশমালা পেশ করা হয়েছে।

এসময় গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদ হাসান ও গাজীপুরে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

গত ৩ জুলাই গাজীপুর কাশিমপুরের নয়াপাড়া এলাকায় মাল্টিফ্যাবস পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে ১৩ জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়। এ ঘটনায় গাজীপুরের জেলা প্রশাসক ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটির প্রধান ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাহেনুল ইসলাম। তিনি বুধবার বিকালে জেলা প্রশাসকের কাছে তদন্ত রিপোর্টটি জমা দেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কারিগরি ও প্রশাসনিক ত্রুটির কারণে গাজীপুরে বয়লার বিস্ফোরণ !

আপডেট সময় : ০৭:২৯:৫০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭