বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বিজিএমইএ ভবন ঘেরাও বকেয়া বেতনের দাবিতে!

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:৩১:৪২ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ জুলাই ২০১৭
  • ৭৮৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বকেয়া বেতন পরিশোধের দাবিতে বাড্ডা এলাকার শামস গার্মেন্টসের শ্রমিকরা রাজধানীর হাতিরঝিলে বিজিএমইএ ভবন ঘেরাও করে বিক্ষোভ করছেন বলে জানা গেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বিজিএমইএ ভবনের সামনে তারা অবস্থান নেন।

এ ব্যাপারে রমনা থানার ওসি জানান, শ্রমিকরা বিজিএমইএ ভবনের সামনে অবস্থান নিয়েছেন। তাদের বোঝানোর চেষ্টা চলছে। মালিক ও বিজিএমইএ কর্তৃপক্ষ আসার পর এ বিষয়ে সুরাহা হতে পারে। তবে গার্মেন্টসটির মালিক মো. রেজা বর্তমানে বিদেশে অবস্থান করছেন।

এদিকে শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, মধ্য বাড্ডার শামস গার্মেন্টসটিতে প্রায় ৫০০ শ্রমিক কাজ করেন। ৪ জুন কাজ করে তারা বাসায় যান। ৫ জুন কারখানায় এসে দেখেন গেটে তালা। কোনো পূর্ব নোটিশ ছাড়াই গার্মেন্টস বন্ধ করে দেয়া হয়েছে। বেতন-ওভারটাইম কিছুই দেয়া হয়নি বলে অভিযোগ করেন শ্রমিকরা। এছাড়া, বকেয়া বেতন না পাওয়া পর্যন্ত বিজিএমইএ ভবনের সামনে থেকে তারা সরবেন না বলেও জানানো হয়েছে।

প্রসঙ্গত, পাওনা ও ওভারটাইমের দাবিতে সোমবার তারা বিজিএমইএ ভবনের সামনে অবস্থান নেন। পরে এদিন মধ্যরাত পর্যন্ত এ বিষয়ে দফায় দফায় বৈঠক হয়। কিন্তু তাতে দাবি দাওয়া নিষ্পত্তি না হওয়ায় আজও সেখানে অবস্থান নিয়েছেন শ্রমিকরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিজিএমইএ ভবন ঘেরাও বকেয়া বেতনের দাবিতে!

আপডেট সময় : ০৫:৩১:৪২ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ জুলাই ২০১৭