বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

পর্তুগালে বাংলাদেশ দূতাবাসে ঈদ পুনর্মিলনী উদযাপন !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:২৫:৫৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ জুলাই ২০১৭
  • ৮১১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

পর্তুগালের বাংলাদেশ দূতাবাস মুক্ত আকাশের নিচে রবিবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৮তম জন্ম বার্ষিকী ও ঈদ পুনর্মিলনীর আয়োজন করেন।

রবীন্দ্র-নজরুল জয়ন্তী ও ঈদ পুনর্মিলনীর অনুষ্ঠানে আগত প্রবাসীদের স্বাগত জানায় দূতাবাসের কর্মকর্তাবৃন্দ। এই সময় রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকী ও মিসেস সিদ্দিকী সকলের সাথে ঈদের কুশলাদি বিনিময় করেন।

রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও দূতাবাসের দ্বিতীয় সচিব হাসান আব্দুল্লাহ তৌহিদ দম্পতির প্রাণবন্ত উপস্থাপনায় পুরো অনুষ্ঠানটি উপস্থিত বাংলাদেশি কমিউনিটির প্রানপ্রিয় হয়ে উঠে। পর্তুগীজ মূলধারার ও বিভিন্ন দেশের সাংস্কৃতিক অঙ্গনের অনেক অথিতির মাঝে আরও উপস্থিত ছিলেন পর্তুগালের নামকরা অপেরা সঙ্গীত এলিট দম্পতি এলিসেট তেশেইরা।

সমবেত সকলের কণ্ঠে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। তারপর শুরু হয় দেশী ও বিদেশী নারীদের বালিশ খেলা। পরবর্তীতে পাভেলের রবীন্দ্র সঙ্গীত ও সুমাইয়ার আবহমান বাংলার ঐতিহ্যবাহী নাচের মাধ্যমে দূতাবাস প্রাঙ্গনকে মনে হয়েছে রমনার বটমূল।

হঠাৎ এক সময় স্বয়ং রাষ্ট্রদূত চলে আসেন মঞ্চে, দর্শকদের অবাক করে আবৃত্তি করেন নজরুল ও রবীন্দ্রনাথের কবিতা, আর করতালিতে মুখরিত হয় পুরো অনুষ্ঠান। তারপরই দর্শক শ্রোতা কিছু সময়ের জন্য নীরব নিস্তব্দ হয়ে শুনেন প্রবাসী সোহেল রহমানের ভরাট গলার এক চমৎকার আবৃত্তি ও সাংবাদিক নাঈম হাসান পাভেলের দেশাত্বক বোধক গান যা দর্শকদের মুগ্ধ করে ছাড়েন। শেষে মোস্তফা আনোয়ারের যন্ত্র সংগীত ও সাইদ শাহিনের তবলার মূর্ছনায় মনে হোল সবাই যেন বাংলাদেশেই আছি।

সবশেষ র‍্যাফেল ড্র, শিল্পীবৃন্দের পুরস্কার, সেরা দম্পতির পুরস্কার ও দূতাবাস কর্তৃক প্রবাসীদের জন্য নৈশ ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

পর্তুগালে বাংলাদেশ দূতাবাসে ঈদ পুনর্মিলনী উদযাপন !

আপডেট সময় : ০২:২৫:৫৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ জুলাই ২০১৭